দামুড়হুদায় ছয়দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় আ. সবুর অমি (১৪) নামে এক স্কুলছাত্র ছয়দিন ধরে নিখোঁজ রয়েছে। সে আনোয়ারপুর (হঠাৎ পাড়া) এলকার সোলায়মান বাদশার ছেলে ও দর্শনা দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
রবিবার এ ব্যাপারে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খাঁন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন,‘অমিকে খুঁজে বের করতে সকল প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’
কমেন্ট