খুলনায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার

খুলনায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার

1487654587 খুলনা ডুমুরিয়া উপজেলায় সুদর্শন রায় (২২) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামের একটি খালের পাড় থেকে সুদর্শনের লাশ উদ্ধার হয়। সে খুলনা সরকারি সুন্দরবন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ জানায়, সুদর্শন ছোট বেলা থেকে ডুমুরিয়া উপজেলার বড়ডাঙ্গা গ্রামে মামা শ্যামল মণ্ডলের বাড়িতে বাস করতেন। তার বাড়ি পার্শ্ববর্তী বটিয়াঘাটা উপজেলার বুনারাবাদ গ্রামে। সে ওই গ্রামের শুকুমার রায়ের ছেলে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বলেন, নিহত সুদর্শনের পিঠে রড বা লাঠি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার ডান কান দিয়ে রক্ত বেরুচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে প্রেমঘটিত কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।
এইচএসসি প্রস্তুতি : ইংরেজি দ্বিতীয় পত্র পূর্ববর্তী

এইচএসসি প্রস্তুতি : ইংরেজি দ্বিতীয় পত্র

দামুড়হুদায় ছয়দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ পরবর্তী

দামুড়হুদায় ছয়দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

কমেন্ট