সুনামগঞ্জ সরকারি কলেজে শিক্ষার্থীদের ধর্মঘট

সুনামগঞ্জ সরকারি কলেজে শিক্ষার্থীদের ধর্মঘট

133553aaa সুনামগঞ্জ সরকারি কলেজে ক্লাস বন্ধ করে অনির্দিষ্টকালের ধর্মঘট করছে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রীনিবাসের বার্ষিক ফি চার হাজার টাকা থেকে আট হাজার টাকা, ডিগ্রি পাস কোর্সের নির্বাচনী পরীক্ষা না নিয়ে টাকা লুটপাট, দরিদ্র তহবিল থেকে বেনামে লুটপাট, প্রশংসাপত্র, মসজিদ, খেলাধুলার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে ১১ দফা দাবিতে আজ বুধবার সকাল থেকে এ ধর্মঘট চলছে তাদের। ধর্মঘট চলাকালে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ বন্ধ করে ক্যাম্পাসে এসে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার যোগদানের পর দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কলেজের নানা খাতের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করে তারা। তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণ দাবি করে। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। তবে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর প্রসূন মজুমদার শিক্ষার্থীদের অভিযোগকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। এদিকে, অধ্যক্ষকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে ১১ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
ছাত্রলীগ কর্মীদের না জানিয়ে শহীদ মিনারে ফুল দেয়ায় মারধর পূর্ববর্তী

ছাত্রলীগ কর্মীদের না জানিয়ে শহীদ মিনারে ফুল দেয়ায় মারধর

জাগো ফাউন্ডেশন পেল ইউনেস্কোর 'আইসিটি ইন এডুকেশন' পুরষ্কার পরবর্তী

জাগো ফাউন্ডেশন পেল ইউনেস্কোর 'আইসিটি ইন এডুকেশন' পুরষ্কার

কমেন্ট