সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নির্বাচন

সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নির্বাচন

114325aaa সিরাজগঞ্জে বৃহস্পতিবার প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোমলমতি শিক্ষার্থীদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নেতা নির্বাচন করে। সিরাজগঞ্জ হোমবালা, মালসাপাড়া, মহেশকাংলাসহ জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে আজ পড়ার কোনো চাপ নেই। ক্ষুদে শিক্ষার্থীরা আজ খুব ব্যস্ত। সঠিক সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়ের নেতা নির্বাচন করবে তারা গোপন ব্যালটে। তাই এ ব্যস্ততা তাদের। দেয়ালে সাঁটানো হয়েছে প্রার্থীদের ছোট ছোট পোস্টার। সব প্রার্থীই ভোট চাইছে শিক্ষার্থীদের কাছে। রয়েছে নির্বাচন কমিশনার, প্রিসাইডিং অফিসার, নিরাপত্তাকর্মী, প্রার্থী আর ভোটার। আর সবই চলছে গণতান্ত্রিক নিয়মে নেতা নির্বাচন করার প্রক্রিয়ায়। তাই সঠিক নেতাকে বেছে নিতে তাদের এ আয়োজন। ক্ষুদে ভোটাররা জানায়, সব প্রার্থীই তাদের কাছে ভোট চাইছে। তবে যে পড়ালেখা আর খেলাধুলার সুষ্ঠু পরিবেশ দিতে সহায়ক হবে, তাকেই তারা নির্বাচিত করবে। আর প্রার্থীরা জানায়, ভোটে জিতে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে চায় তারা। মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার জানান, নিজেদের উদ্যোগেই এ নির্বাচনে অংশগ্রহণ করছে প্রার্থীরা। এখান থেকে শিক্ষনীয় বিষয়গুলো আগামীতে দেশ গঠনেও সহায়তা করবে বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচন। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে চলছে নির্বাচন। শিক্ষার্থী ও অভিভাবকরা আশা করেন, কোমলমতি শিশুদের মতো সবাই গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে দেশে শান্তি ফিরিয়ে আনবে।
এইচএসসি : ইংরেজি দ্বিতীয় পত্র পূর্ববর্তী

এইচএসসি : ইংরেজি দ্বিতীয় পত্র

ছাত্রলীগ কর্মীদের না জানিয়ে শহীদ মিনারে ফুল দেয়ায় মারধর পরবর্তী

ছাত্রলীগ কর্মীদের না জানিয়ে শহীদ মিনারে ফুল দেয়ায় মারধর

কমেন্ট