মূল্যস্ফীতি, দুর্নীতি, রিজার্ভের সংকট ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী
এইচএসসি প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
আমি কিংবদন্তির কথা বলছি
১। আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিষয়ের ওপর অনার্স (বিএ) করেছিলেন?
ক. সংস্কৃত সাহিত্য
খ. বাংলা সাহিত্য
গ. ইংরেজি সাহিত্য
ঘ. পালি সাহিত্য
২। আবু জাফর ওবায়দুল্লাহ ১৯৩৪ সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক. ৭ ফেব্রুয়ারি খ. ৮ ফেব্রুয়ারি
গ. ৯ ফেব্রুয়ারি ঘ. ১০ ফেব্রুয়ারি
৩। ‘সে সন্তানের জন্য ্ব পারে না’—এখানে শূন্যস্থানে কোন শব্দটি বসবে?
ক. বাঁচতে খ. হাসতে
গ. মরতে ঘ. কাঁদতে
৪। আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিষয়ে এমএ পাস করেন?
ক. বাংলা খ. ইংরেজি
গ. ইতিহাস ঘ. রসায়ন বিজ্ঞান
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আসিফের পূর্বপুরুষেরা সুদূর ইয়েমেন থেকে ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে পথ ভুলে এ দেশে স্থায়ী হয়েছিলেন। জীবিকার সন্ধানে প্রথমে তারা জমিদার পরিবারের ক্রীতদাস থাকলেও ক্রমান্বয়ে তারা পাহাড়, জঙ্গল পরিষ্কার করে আবাদি জমি তৈরি করেন।
৫। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য কোথায়?
ক. সাহসিকতায়
খ. স্মৃতি রোমন্থনে
গ. সংস্কৃতিতে
ঘ. পেশাদারিত্বে
৬। উদ্দীপকটিতে প্রতিফলিত হয়েছে—
i. তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল
ii. অরণ্য ও শ্বাপদের কথা বলতেন
iii. তিনি কবি ও কবিতার কথা বলতেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। কবিতা কিসের প্রতীক?
ক. হতাশার
খ. সত্যের
গ. আকাঙ্ক্ষার
ঘ. সময়ের
৮। কবিতার কোন বিষয়টি পাঠককে নাড়া দেয়?
ক. একই ধাঁচের বাক্যের বারবার ব্যবহার
খ. চিত্রকল্পের পুনরাবৃত্তি
গ. বিদেশি শব্দের ব্যবহার
ঘ. ছন্দের বৈচিত্র্য
৯। ‘তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল’ চরণটিতে সাহিত্যের কোন রীতির প্রয়োগ ঘটেছে?
ক. উেপ্রক্ষা খ. চিত্রকল্প
গ. উপমা ঘ. প্রতীক
১০। নিচের কোনটি আবু জাফর ওবায়দুল্লাহর কাব্যগ্রন্থ?
ক. সাম্যবাদী
খ. মানসী
গ. গীতাঞ্জলি
ঘ. আমার সময়
১১। ‘আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারব’ চরণটিতে কী প্রকাশিত হয়েছে?
ক. আগ্রহ খ. সংকোচ
গ. প্রতিজ্ঞা ঘ. দৃঢ়তা
১২। ‘যুদ্ধ’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. আন্দোলন খ. রণ
গ. মুক্তি ঘ. সাহস
১৩। জিহ্বায় উচ্চারিত কেমন শব্দকে কবিতা বলা হয়েছে?
ক. সুন্দর খ. স্বচ্ছ
গ. মুক্ত ঘ. যুক্ত
১৪। কবির বিশ্বাস, যুদ্ধের মধ্য দিয়ে উদ্ভাসিত এই স্বদেশকে এগিয়ে নিয়ে যাবে—
i. কৃষকেরা
ii. খামারি
iii. কুমার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৫। তরবারি সাহসী মানুষকে কী করবে?
ক. সশস্ত্র খ. মুক্ত
গ. সংগ্রামী ঘ. রণকৌশলী
১৬। ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি বাঙালির কী উপস্থাপন করছেন?
ক. সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাস
খ. বাঙালির দুঃসাহস
গ. বাঙালির সহনশীলতা
ঘ. বাঙালির মুক্তি
১৭। ‘তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন’ চরণটিতে বর্ণিত ‘অতিক্রান্ত’ শব্দের অর্থ হলো—
i. অনিষ্ট
ii. অতিক্রম
iii. অগ্রসর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৮। আবু জাফর ওবায়দুল্লাহ কত সালে বাংলা একাডেমি পুরস্কার পান?
ক. ১৯৭৮ সালে
খ. ১৯৭৯ সালে
গ. ১৯৮০ সালে
ঘ. ১৯৮১ সালে
১৯। মা যে কারণে প্রবহমান নদীর কথা বলেছেন—
i. তার ঔদার্যের জন্য
ii. তার কৃপণতার জন্য
iii. তার সংগ্রামশীলতার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মা মরা এতিম মেয়ে সুহানু। সে বেঁচে থাকার তাগিদে তার খালার বাসায় চাকরানি হিসেবে কাজ করে। একদিন তার হাত থেকে চায়ের কাপ পড়ে ভেঙে যাওয়ায় তার খালা ব্যাপক মারধর করেছে। যার চিহ্ন এখনো রয়েছে।
২০। অসহায় মেয়ে সুহানুর চাকরানি হয়ে কাজ করা কোন কবিতার খানিকটা ভাব তুলে ধরেছে?
ক. সেই অস্ত্র
খ. আমি কিংবদন্তির কথা বলছি
গ. ফেব্রুয়ারি ১৯৬৯
ঘ. আঠারো বছর বয়স
উত্তর : ১. ক ২. খ ৩. গ ৪. খ ৫. ক ৬. ঘ ৭. খ ৮. ক ৯. গ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. ক ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. খ ২০. খ।
কমেন্ট