শেকৃবির শিক্ষক সমিতির সভাপতি রহমতউল্লাহ, সম্পাদক ফরহাদ

শেকৃবির শিক্ষক সমিতির সভাপতি রহমতউল্লাহ, সম্পাদক ফরহাদ

1488203025 রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে প্রগতিশীল শিক্ষকদের সংগঠন নীল দলের রহমত-ফরহাদ পরিষদ জয়ী হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ নির্বাচনের ফল ঘোষণা দেন। নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক নূর মো. রহমতউল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে ড. মো. ফরহাদ হোসেন নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যদের মধ্যে সহ-সভাপতি পদে অধ্যাপক মো. হাসানুজ্জামান আকন্দ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুন নাহার, যুগ্ম-সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইছাক, সাংগঠনিক সম্পাদক সহযোগী অধ্যাপক ড. কে. বি. এম সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক সহকারী অধ্যাপক খাইরুল কবির, সাংস্কৃতিক সম্পাদক সহকারী অধ্যাপক দুলাল সরকার সদস্য- অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস, অধ্যাপক জুলফিকার আহমেদ রেজা, মো. অলি আহাদ সেতু. মো. গোলাম রাব্বানী, মো. তোফায়েল হোসেন, মো. মহব্বত আলী, মারজানা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৮৭ শতাংশ ভোটার ভোট দিয়েছে। এ মধ্যে রহমত-ফরহাদ পরিষদ ৯২ শতাংশ ভোট পেয়েছে। অপর পরিষদ ৮ শতাংশ ভোট পেয়েছে। নব-নির্বাচিত রহমত-ফরহাদ পরিষদকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, আপনাদের সহযোগিতায় অত্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদিত হবে এ প্রত্যাশা করি। তাদের দাযিত্ব পালনের সর্বোচ্চ সহযোগিতায় আশ্বাস উপাচার্য।
এইচএসসি : বাংলা দ্বিতীয় পত্র পূর্ববর্তী

এইচএসসি : বাংলা দ্বিতীয় পত্র

অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি’র সঙ্গে ঢাবি’র সমঝোতা স্মারক স্বাক্ষর পরবর্তী

অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি’র সঙ্গে ঢাবি’র সমঝোতা স্মারক স্বাক্ষর

কমেন্ট