এইচএসসি : বাংলা প্রথম পত্র

এইচএসসি : বাংলা প্রথম পত্র

030512hsc_kalerkantho_pic সেই অস্ত্র আহসান হাবীব নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও : কবির সাহেব যুদ্ধের ভয়াবহতা অনুভব করে যুদ্ধকে বর্জন করার কথা সব সময় বলে থাকেন। তিনি মনে করেন ভালোবাসার মাধ্যমে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। ১। উদ্দীপকের কবির সাহেবের সঙ্গে সাদৃশ্য রয়েছে ‘সেই অস্ত্র’ কবিতার কার সঙ্গে? ক. আহসান হাবীব খ. শামসুর রাহমান গ. সৈয়দ শামসুল হক ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ ২। উপর্যুক্ত কবি হলেন— i. সাহিত্য সম্পাদক ii. বাংলাদেশ সরকারের মন্ত্রী iii. আশাবাদী মানুষ নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৩। ‘সমাবিষ্ট’ বলতে বোঝায়— ক. সমভাবে শায়িত খ. সমভাবে বণ্টিত গ. সমভাবে আবিষ্ট ঘ. সমভাবে বঞ্চিত ৪। ‘সেই অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও’ এখানে ‘অমোঘ’ শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে— ক. অবশ্যম্ভাবী খ. ব্যর্থ গ. সম্ভাবনা ঘ. অকৃতকার্য ৫। ‘পাখি’ শব্দের সমার্থক শব্দগুচ্ছ নিচের কোনটি? ক. কলকণ্ঠ, পিক খ. হয়, পক্ষী গ. বিহগ, দ্বিজ ঘ. কলাপী, কেকা ৬। যে অস্ত্র উত্তোলিত হলে...নীড়ে ঘুমাবে। এই শূন্যস্থানে গ্রহণযোগ্য শব্দ নিচের কোনটি? ক. মানুষ খ. জন্তুরা গ. পশুরা ঘ. পাখিরা ৭। ‘অমোঘ’ শব্দের অর্থ হলো— i. অব্যর্থ ii. সার্থক iii. অবশ্যম্ভাবী নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৮। মানব বসতির বুক মুহূর্তের অগ্ন্যুত্পাত—এখানে ‘মুহূর্তের অগ্ন্যুত্পাত’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক. চাকচিক্য খ. ক্ষমতা গ. ভয়াবহতা ঘ. সময় অর্থে ৯। কবি আহসান হাবীব একদিকে যেমন ভালোবাসার কথা বলেছেন, তেমনি অন্যদিকে দূর করতে বলেছেন— ক. নৃশংসতা খ. বিদ্বেষ গ. পরনিন্দা ঘ. পরশ্রীকাতরতা ১০। ‘আমাদের চেতনাজুড়ে তারা করবে না আর্তনাদ’—এ পঙিক্তটিতে প্রকাশ পেয়েছে কোনটি? ক. তারুণ্যশক্তি খ. বিবেকবোধ গ. উদ্দীপনা ঘ. ভয়াবহতা নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও : বর্তমানে পৃথিবীতে হিংসা-বিদ্বেষ লেগেই রয়েছে, যার ফলস্বরূপ সাধারণ মানুষের মৃত্যু ঘটছে। আজ এই বিদ্বেষ দূর করা যেতে পারে একমাত্র ভালোবাসার মাধ্যমে। ১১। উদ্দীপকের ভাবের সঙ্গে সাদৃশ্য রয়েছে তোমার পঠিত কোন কবিতার? ক. সাম্যবাদী খ. সেই অস্ত্র গ. আমি কিংবদন্তির কথা বলছি ঘ. নূরলদীনের কথা মনে পড়ে যায় ১২। উদ্দীপক ও উপর্যুক্ত উত্তরের কবিতার মূল বিষয়বস্তু— যুদ্ধের পরিণামভালোবাসার ক্ষমতা মুক্তিযুদ্ধের আদর্শ নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ১৩। ‘সেই অস্ত্র’ কবিতায় এই সভ্যতার সমস্যা হয়ে উঠেছে— ক. হানাহানি খ. মারণাস্ত্র গ. বিদ্বেষ ঘ. দখলদারিত্ব ১৪। কবি আহসান হাবীব ‘সেই অস্ত্র’ কবিতায় কার জন্য প্রার্থনা করেছেন? ক. মানবজাতির খ. নিজের গ. পরিবারবর্গের ঘ. শ্রমজীবীর ১৫। ‘সেই অস্ত্র’ কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য কী? ক. নাটকীয়তা খ. ভালোবাসা গ. কৌতুকময়তা ঘ. শোকাচ্ছন্নতা ১৬। কবি আহসান হাবীব কী ফিরিয়ে আনতে চেয়েছেন? ক. সেই অস্ত্র খ. নগর গ. অরণ্য ঘ. সুখ ১৭। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলো— i. প্রেম ii.ভালোবাসা iii. অর্থ নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ১৮। কবি আহসান হাবীবের মতে অনেকেই মানবিকতাশূন্য হয়ে পড়েন কেন? ক. স্বার্থপরতার জন্য খ. বিচক্ষণতার অভাবে গ. ভালোবাসার জন্য ঘ. অজ্ঞতার কারণে নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও : আজ পৃথিবীতে যুদ্ধের দামামায় মানুষ আতঙ্কিত। তারা সব সময় মৃত্যুর ভয় নিয়ে চলছে। কিন্তু ভালোবাসা পারে এই মৃত্যুভয় কাটিয়ে একটি সুখী, সমৃদ্ধ পৃথিবী গড়ে তুলতে। ১৯। উদ্দীপকের বিষয়বস্তুর সঙ্গে তোমার পঠিত কোন কবিতার নৈকট্য রয়েছে? ক. ফেব্রুয়ারি ১৯৬৯ খ. সেই অস্ত্র গ. আমি কিংবদন্তির কথা বলছি ঘ. নূরলদীনের কথা মনে পড়ে যায় ২০। উদ্দীপকের ভাবার্থে ও উপর্যুক্ত উত্তরের কবিতায় প্রকাশিত হয়েছে— মানুষের হিংসার কথানগরী ধ্বংসের কথা লোভ সংবরণ করার কথা নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ২১। কবি আহসান হাবীব কোন অঞ্চলে জন্মগ্রহণ করেন? ক. সিলেট খ. ঢাকা গ. বরিশাল ঘ. রংপুর ২২। কলেজ ছেড়ে ভাগ্যান্বেষণে কবি আহসান হাবীবকে কোথায় চলে আসতে হয়? ক. ঢাকায় খ. বরিশালে গ. বার্মায় ঘ. কলকাতায় নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও : গাজায় বিধ্বংসী মারণাস্ত্র ব্যবহারের ফলে আবাসস্থান ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ মৃত্যু ও পঙ্গুত্ববরণ করছে। এই বিধ্বংসী অস্ত্রের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজার গুরুত্বপূর্ণ স্থাপনা। ২৩। উদ্দীপকের গাজার সঙ্গে তোমার পঠিত ‘সেই অস্ত্র’ কবিতার কোন স্থানের সাদৃশ্য রয়েছে? ক. ট্রয় খ. ফেজ গ. আলেকজান্দ্রিয়া ঘ. লিসবন ২৪। উক্ত স্থান হলো— i. গ্রিসে অবস্থিত ii. ইতিহাসের সাক্ষী iii. স্থাপত্যকলায় সমৃদ্ধ নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ২৫। ভালোবাসার অস্ত্র উত্তোলিত হলে কী খাঁ খাঁ করবে না? ক. মাঠ খ. ফসল গ. নদী ঘ. গৃহস্থালি ২৬। কে সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী? ক. আহসান হাবীব খ. নূরলদীন গ. তরুণ যুবক ঘ. পূর্বপুরুষ ২৭। সেই অমোঘ অস্ত্রকে কবি আহসান হাবীব কী বলেছেন? ক. বন্দুক খ. রাইফেল গ. ভালোবাসা ঘ. অহংকার ২৮। ‘অমোঘ’ শব্দের অর্থ কী? ক. সার্থক খ. ইচ্ছা গ. ব্যর্থ ঘ. প্রত্যাশিত ২৯। কী থাকলে মানুষ মানুষকে শত্রু ভাববে না? ক. অর্থ খ. ভালোবাসা গ. ক্ষমতা ঘ. লক্ষ্য ৩০। কবি আহসান হাবীব বিশ্বে কী নিশ্চিত করার কথা বলেছেন? ক. মৌলিক চাহিদা খ. শান্তি গ. বাসস্থান ঘ. চিকিৎসা ৩১। স্থাপত্যকলার নন্দিত শহর নিচের কোনটি? ক. ফেজ খ. বেইজিং গ. ট্রয় ঘ. নিউ ইয়র্ক ৩২। যুদ্ধের নির্মমতার চিরায়ত দৃষ্টান্ত নিচের কোনটি? ক. ফেজ খ. ট্রয় গ. গাজা ঘ. রামাল্লা ৩৩। ‘যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরো সবুজ’—বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে? ক. সহমর্মিতা খ. শান্তি গ. করুণা ঘ. ঈর্ষা ৩৪। ভালোবাসা অমঙ্গল থেকে পরিত্রাণের পথ বাতলে দেয়— ক. প্রেম দিয়ে খ. কাছে টেনে গ. অনুভূতি দিয়ে ঘ. বিবেক দিয়ে ৩৫। কবির দেখানো সেই অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না কেন? ক. ভালোবাসার কারণে খ. করুণার কারণে গ. প্রার্থনার কারণে ঘ. দয়ার কারণে উত্তরগুলো মিলিয়ে নাও : ১. ক ২. খ ৩. গ ৪. ক ৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. খ ১১. খ ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. ঘ ২১. গ ২২. ঘ ২৩. ক ২৪. ঘ ২৫. ঘ ২৬. ক ২৭. গ ২৮. ক ২৯. খ ৩০. খ ৩১. গ ৩২. খ ৩৩. খ ৩৪. খ ৩৫. ক
স্নাতক ভর্তির সময় বৃদ্ধি পূর্ববর্তী

স্নাতক ভর্তির সময় বৃদ্ধি

এইচএসসি : বাংলা দ্বিতীয় পত্র পরবর্তী

এইচএসসি : বাংলা দ্বিতীয় পত্র

কমেন্ট