স্নাতক ভর্তির সময় বৃদ্ধি

স্নাতক ভর্তির সময় বৃদ্ধি

national20170228171221 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। যে সকল প্রার্থী প্রথম পর্যায়ে প্রাথমিক আবেদন করেনি, সে সকল প্রার্থী আজ ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে আগামী ৪ মার্চ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে পাওয়া যাবে।
মন্ট্রিয়লে শেষ হল একুশে বইমেলা পূর্ববর্তী

মন্ট্রিয়লে শেষ হল একুশে বইমেলা

এইচএসসি : বাংলা প্রথম পত্র পরবর্তী

এইচএসসি : বাংলা প্রথম পত্র

কমেন্ট