
প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ১, ২, ৩ ও ৪ ক্রমিক প্রশ্নের উত্তর লেখো :
বাংলাদেশের পার্বত্য জেলাগুলোয় রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। তাদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা। এ ছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ, একই মানুষ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এ দেশে রয়েছে নানা ধর্মের লোক। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। বাংলাদেশের মানুষের পেশাও বিচিত্র। কেউ কৃষক, কেউ কুমোর আবার কেউ কাজ করে অফিস-আদালতে। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে। গড়ে তুলছে এই দেশ।
১। সঠিক উত্তর লেখো :
(র) অনুচ্ছেদটি মূলত কী বিষয় নিয়ে লেখা?
(ক) এই দেশের মানুষ নিয়ে
(খ) এই দেশের রূপবৈচিত্র্য নিয়ে
(গ) এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নিয়ে (ঘ) এই দেশের মানুষ, তাদের পেশা, ভাষা ও ধর্ম নিয়ে
(রর) বাংলাদেশে নানা জাতের মানুষ কিভাবে বসবাস করছে?
(ক) আনন্দ-বেদনার সঙ্গে
(খ) দুঃখ-কষ্টের সঙ্গে লড়াই করে
(গ) মিলেমিশে বন্ধুর মতো
(ঘ) আপন ভাই-বোনের মতো
২। প্রশ্নগুলোর উত্তর লেখো : (ক) ক্ষুদ্র জাতিসত্তার লোকজন কোথায় বাস করে?
(খ) বাংলাদেশে কোন কোন ধর্মের লোক বাস করে?
৩। শব্দগুলোর অর্থ লেখো : বৈচিত্র্য, কৃষক
৪। অনুচ্ছেদটির মূলভাব লেখো। অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ ক্রমিক প্রশ্নগুলোর উত্তর লেখো :
বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং বাংলা আমাদের মায়ের ভাষা। এই ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেতে আমাদের কম কষ্ট করতে হয়নি। এই ভাষার মান রাখতে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের জন্যই আমাদের প্রভাতফেরি, মিছিল ও ফুলের তোড়া। বাংলার দামাল ছেলেদের রক্তে বায়ান্নর ফেব্রুয়ারি মাসের ইতিহাস লেখা হয়েছে। তাই ইতিহাসে এ মাস অমর হয়ে আছে। ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুরবেলা পাকিস্তানি দস্যুরা রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল। পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ্র উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণার প্রতিবাদে যাঁরা মিছিল করেছিলেন, তাঁদের প্রতিবাদী কণ্ঠগুলোকে পুলিশ গুলি করে স্তব্ধ করে দেয়, আর ঢাকার রাজপথে মৃত্যুর কোলে ঢলে পড়েন সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকে। তাই এই রক্ত রাঙানো দিনের স্মৃতি আমরা কিছুতেই ভুলতে পারি না।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো :
(র) ইতিহাসের পাতায় কী অমর হয়েছে?
(ক) বাংলাদেশ
(খ) ফেব্রুয়ারি মাস
(গ) বাংলা ভাষা
(ঘ) বাংলাদেশের মানুষ
(রর) পাকিস্তানি দস্যুরা কখন হোলি খেলা খেলল?
(ক) ভোরবেলা
(খ) সকালবেলা
(গ) দুপুরবেলা
(ঘ) বিকেলবেলা
৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো।
উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো :
শব্দ — শব্দার্থ
মান — সম্মান
দামাল — দুরন্ত
শহীদ — দেশের জন্য জীবন দেন যাঁরা
(ক) বাংলা ভাষার ্ব রক্ষা করা সবার কর্তব্য।
(খ) ্ব ছেলের দল পানিতে নেমেছে।
৭। নিচের প্রশ্নটির উত্তর লেখো :
(ক) ‘একুশে ফেব্রুয়ারি’ সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করো।
৮। নিচের যুক্ত বর্ণগুলো কোন কোন বর্ণ দিয়ে তৈরি তা লেখো এবং প্রদত্ত যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করার পর সেই শব্দে বাক্য রচনা করো। ষ্ট্র, ণ্ঠ, ষ্ণ, ঞ্ঝ
৯। বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো।
বিশ্বের কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা সিংহ বললেই মনে ভেসে ওঠে আফ্রিকার কথা
♦ জেনে রাখা ভালো :
১৯৯৯ সালে ইউনেসকোর মাধ্যমে জাতিসংঘ ২১ ফেব্রুয়ারি তারিখকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করেছে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। বর্তমানে বিশ্বের দুই শতাধিক রাষ্ট্র এ দিবসটি পালন করছে। প্রকৃতপক্ষে অনেক বাধা-বিপত্তির মধ্য দিয়েও বিশ্বদরবারে বাংলা ভাষার অবস্থান আজ সুসংহত হয়েছে। আর এ ভাষার রাষ্ট্রীয় মর্যাদা অর্জনের জন্য আত্মত্যাগ করে বিশ্ববরণীয় হয়ে আছেন বাঙালির শ্রেষ্ঠ সন্তান ভাষাশহীদরা।
কমেন্ট