ঢাবির হলে সিট নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ

ঢাবির হলে সিট নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ

093528Dabi-chatrolig ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দিন হলে সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের এক কর্মীকে মারধর করেছে প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা। রবিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স গণমাধ্যমকে বলেন, আমি ঘটনাটি এখনো শুনিনি। এমন ঘটনা ঘটলে ব্যবস্থা নেব। রবিবার (৫ মার্চ) রাতে হলের ৫২০ নম্বর রুমে এ ঘটনা ঘটে। হল শাখা ছাত্রলীগ সূত্র জানায়, নতুন কমিটি হওয়ার পর সমঝোতার ভিত্তিতে রুম নির্ধারণ করে ছাত্রলীগের দুই গ্রুপ। এতে ৫২০ নম্বর কক্ষটি হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহেদ খান সমঝোতার ভিত্তিতে ভাগাভাগি করে। সেখানে একটি সিট ফাঁকা হলে আরিফ নিজ কর্মীকে তুলে দেয়। কিন্তু শাহেদ বিষয়টি মানতে না পেরে তারও কর্মী দিতে চায়। একপর্যায়ে রাতে ওই সিটে আগ থেকে একজনকে তুলে দেওয়া হয়েছে জানতে পেরে ওই রুমে আগে থেকে থাকা সুমনকে মারধর করে এবং সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। এতে অংশ নেয় শাহেদের অনুসারি মাস্টার্সের আল আমিন, চতুর্থ বর্ষের প্রীতম ও আবু বকর এবং তৃতীয় বর্ষের মনির ও সাইফুল। ঘটনার বিষয়ে হলের হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন বলেন, আমি সিট নিয়ে কোনো ঝামেলায় যেতে চাইনি। আমরা সমঝোতার ভিত্তিতে রুম ভাগ করেছিলাম। কিন্তু রবিবার ৫২০ নম্বর রুমে আমার একটি সিট ফাঁকা হলে সেখানে আমি একজনকে পাঠাই। তখন তারাও পাঠাতে চায়। উঠাতে না পেরে তারা সুমন নামে ওই রুমে থাকা এক ছাত্রকে মারধর করে ও মানিব্যাগ নিয়ে যায়। হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ খান বলেন, মারামারি হয়নি। কথাকাটাকাটি হয়েছে। আমি ঘটনার সময়ে বাইরে ছিলাম। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, আমি ঘটনাটি এখনো শুনিনি। এমন ঘটনা ঘটলে ব্যবস্থা নেব।
পঞ্চম শ্রেণি : বাংলা পূর্ববর্তী

পঞ্চম শ্রেণি : বাংলা

পঞ্চম শ্রেণি : বাংলা পরবর্তী

পঞ্চম শ্রেণি : বাংলা

কমেন্ট