
লোক-লোকান্তর
১। আত্মপরিচয়মূলক কবিতায় কী থাকে?
ক. সমাজের পরিচয়
খ. গ্রামের পরিচয়
গ. ব্যক্তিসত্তাকে জানার আগ্রহ
ঘ. পারিবারিক জীবন বাস্তবতা
২। কবি আল মাহমুদ কোন পেশার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন?
ক. সাংবাদিকতা
খ. গবেষণা
গ. শিক্ষকতা
ঘ. ওকালতি
৩। ‘মাথার ওপরে নিচে বনচারী বাতাসের তালে’ চরণটিতে বর্ণিত বনচারী দ্বারা বোঝানো হয়েছে—
i. তৃণলতা
ii. পাখি
iii. সবুজ বনভূমি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। কবি চিরায়ত বাংলাকে কোন রঙে রাঙিয়েছেন?
ক. সবুজ আমের
খ. কাটা সুপারির
গ. মেঘলা আকাশের
ঘ. ধূসর ছায়ার
৫। কবি আল মাহমুদের পিতার নাম কী?
ক. আবদুর রব মির
খ. আবদুর রউফ মির
গ. আবদুর রহিম মির
ঘ. আবদুর রহমান মির
৬। ‘সুগন্ধ পরাগে মাখামাখি’—এখানে পরাগ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. সম্পর্কের মাধ্যম
খ. রাগানুভব
গ. দুঃখময় স্মৃতি
ঘ. আনন্দঘন মুহূর্ত
৭। চন্দনের ডালের চিহ্ন এখনো বর্তমান রয়েছে যেভাবে—
i. প্রকৃতির একাত্মতায়
ii. প্রকৃতির সঙ্গে অন্তরঙ্গতায়
iii. একে-অপরের পরিপূরক হওয়ায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। ‘চন্দন’ গাছের কাঠ কেমন?
ক. সুগন্ধিযুক্ত
খ. দুর্গন্ধযুক্ত
গ. গন্ধহীন
ঘ. তীব্র গন্ধযুক্ত
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
দীর্ঘদিন যাবৎ লোকালয়ের যান্ত্রিক কোলাহলপূর্ণ জীবন রাসেলকে বিষিয়ে তুলেছে। সে মনে মনে ভাবে, ‘আমি যদি পাখি হয়ে মনের আনন্দে
দিগ-দিগন্তে উড়ে বেড়াতে পারতাম। ’
৯। উদ্দীপকের রাসেলের চিন্তা কোন কবিতার ভাবের উপস্থাপক?
ক. সাম্যবাদী
খ. ফেব্রুয়ারি ১৯৬৯
গ. লোক-লোকান্তর
ঘ. সেই অস্ত্র
১০। উক্ত ভাবের সাদৃশ্যপূর্ণ দিকগুলো হলো—
i. সৃষ্টির আনন্দ
ii. কোলাহলপূর্ণ জীবনের প্রতি বিতৃষ্ণা
iii. প্রকৃতির প্রেমে পড়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১। কবির চেতনা-পাখি কোন রঙের?
ক. সাদা
খ. লাল
গ. নীল
ঘ. সবুজ
১২। আল মাহমুদ শব্দ দিয়ে গড়ে তোলেন—
i. চেতনার জগৎ
ii. শব্দসৌধ
iii. নতুন ছোটগল্প
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। কার সঙ্গে কবির সম্পর্ক ছিঁড়ে যাবে?
ক. প্রকৃতির খ. গৃহের
গ. লোকালয়ের ঘ. তৃণলতার
১৪। কবির চেতনা-পাখি কোন গাছের ডালে বসে আছে?
ক. হিজল খ. আম
গ. চন্দন ঘ. কাঁঠাল
১৫। সাদা পাখি মূলত—
i. কবির চেতনার রূপ
ii. কবির কল্পনা শক্তি
iii. একটি জীবন্ত পাখি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। সমাজ-সংসার কোন কারণে তুচ্ছ হয়ে যাবে?
ক. গৃহের সজ্জায়
খ. লোকালয়ের নয়নাভিরামে
গ. প্রকৃতির আকর্ষণে
ঘ. শহরের চাকচিক্যে
১৭। ব্রাহ্মণবাড়িয়ায় আল মাহমুদ কোন স্তর পর্যন্ত পড়াশোনা করেন?
ক. নিম্ন মাধ্যমিক
খ. মাধ্যমিক
গ. উচ্চ মাধ্যমিক
ঘ. এন্ট্রান্স
১৮। চেতনায় সাদা পাখি কবি যে কারণে তাকাতে পারেন না—
i. প্রৃকতির অপার ঐশ্বর্যে
ii. সবুজে প্রাচুর্যে
iii. সৃষ্টি সুখের আনন্দে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৯। ‘লোক-লোকান্তর’ কবিতায় কবি তাঁর চেতনাকে কিসের প্রতিমায় উপস্থাপন করেছেন?
ক. পাখি
খ. পশু
গ. মাছ
ঘ. সরীসৃপ
উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আমার চেতনার যত উদ্ধৃতি,
চেনা সত্তার যত আকৃতি,
সবই আবছা আলেয়ার আর
অজানা ভাষার আলোর মায়া।
২০। উদ্দীপকে উক্ত কবিতার যে ভাব প্রতিধ্বনিত হয়েছে—
i. সৃষ্টিশীলতা
ii. রহস্যময়তা
iii. বিচ্ছিন্নতাবোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। আল মাহমুদ যে পত্রিকার সম্পাদক ছিলেন—
i. দৈনিক গণকণ্ঠ
ii. দৈনিক কর্ণফুলী
iii. দৈনিক জনকণ্ঠ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের মধ্যে সুগন্ধি পরাগে মাখামাখি হয়ে আছে—
i. পাখির ঠোঁট
ii. কবির ঠোঁট
iii. অস্তিত্বের স্বরূপ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। ‘দৈনিক কর্ণফুলী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. শওকত ওসমান
খ. শামসুর রাহমান
গ. আল মাহমুদ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
২৪। ‘কবিতার-বিজয়’ শূন্যস্থানে নিম্নে বর্ণিত কোন শব্দটি বসবে?
ক. নিকটতম
খ. সুন্দরতম
গ. আসন্ন
ঘ. ঘৃণিত
২৫। সাংবাদিকতা ছেড়ে আল মাহমুদ কোথায় যোগদান করেন?
ক. কলেজে
খ. বুলবুল ললিতকলা একাডেমিতে
গ. বিশ্ববিদ্যালয়ে
ঘ. শিল্পকলা একাডেমিতে
উত্তর :
ক ২. ক ৩. খ ৪. খ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. ক ৯. গ ১০. ঘ ১১. ক ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. ঘ ১৯. ক ২০. খ ২১. ক ২২. গ ২৩. গ ২৪. গ ২৫. ঘ।
কমেন্ট