এইচএসসি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

এইচএসসি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

234211kalerkantho-08-03-2017-34 উদ্দীপকটি পড়ে ১-২ নম্বর প্রশ্নের উত্তর দাও : ২০১৬ সালের ৩১ ডিসেম্বর দেনাদার হিসাবের জের ছিল ৯০,০০০ টাকা। ওই বছর কু-ঋণ অবলোপন করা হয়েছে ২,০০০ টাকা। ১ জানুয়ারি ২০১৬ তারিখে কু-ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল ৫,০০০ টাকা। সন্দেহজনক ঋণের জন্য দেনাদারের ওপর ৫% হারে সঞ্চিতি রাখা হয়। ১। অনাদায়ী পাওনা টাকা অবলোপন করলে— ক. দেনাদার বাড়বে খ. দেনাদার কমবে গ. কোনো পরিবর্তন হবে না ঘ. দায় বাড়বে ২। নতুন কু-ঋণ সঞ্চিতি কত টাকা? ক. ৫,০০০ টাকা খ. ৪,৫০০ টাকা গ. ৪,৪০০ টাকা ঘ. ২,০০০ টাকা ৩। কম্পানি শেয়ার বিক্রয় করে সর্বোচ্চ যে পরিমাণ মূলধন সংগ্রহ করতে পারে, তাকে কী বলে? ক. ইস্যুকৃত মূলধন খ. অনুমোদিত মূলধন গ. সংরক্ষিত মূলধন ঘ. অগ্রাধিকার শেয়ার ৪। ১০ টাকার শেয়ার ১১ টাকায় ইস্যু করলে মূলধন হিসাবে কত টাকা লিখতে হবে? ক. ১ টাকা খ. ১০ টাকা গ. ১১ টাকা ঘ. ২১ টাকা ৫। স্থির কিস্তি পদ্ধতিতে সম্পত্তির অবচয় ধার্য করার ক্ষেত্রে বিবেচনা করা হয়— i. সম্পত্তির ক্রয়মূল্য ii. আনুমানিক আয়ুষ্কাল iii. ভগ্নাবশেষ মূল্য নিচের কোনটি সঠিক? ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii ও iii ৬। কোনটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের স্বীকৃত মাধ্যম? ক. আয়-ব্যয় হিসাব খ. ক্রয়-বিক্রয় হিসাব গ. লাভ-ক্ষতি হিসাব ঘ. কোনোটিই নয় উত্তর : ১. খ ২. খ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. ঘ।
এইচএসসি প্রস্তুতি : ভূগোল প্রথম পত্র পূর্ববর্তী

এইচএসসি প্রস্তুতি : ভূগোল প্রথম পত্র

নিজের বাসায় চবি শিক্ষকের ঝুলন্ত মরদেহ পরবর্তী

নিজের বাসায় চবি শিক্ষকের ঝুলন্ত মরদেহ

কমেন্ট