এইচএসসি প্রস্তুতি : সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র

এইচএসসি প্রস্তুতি : সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র

234149kalerkantho-10-03-2017-28 ১। বিয়ের কিছুদিন পর আমেনার স্বামী রাজ্জাক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাঁদের একমাত্র সন্তান রাজু। রাজুকে সঙ্গে নিয়েই আমেনা বাপের বাড়িতে চলে আসেন। এর বছর দুয়েক পর রাজুর চাচারা সন্তানটি নিয়ে যান। পরবর্তী সময়ে বৃদ্ধ মাতা-পিতা আমেনাকে দ্বিতীয়বার বিয়ে দেন। ক. ‘Marriage and Family’ গ্রন্থের লেখক কে? খ. লেভিরেট ও সরোরেট বলতে কী বোঝো? গ. উদ্দীপকে পতিহারা আমেনা কোন বিবাহব্যবস্থায় দ্বিতীয়বার স্বামী গ্রহণ করেন? বিবাহের শর্তগুলো কী কী? ঘ. বাংলাদেশের সমাজে বিবাহের ধরন ও প্রকৃতি আলোচনা করো। ২। পঞ্চম শ্রেণির ছাত্র হাসান স্কুল থেকে পাওয়া পাঠ্য বইগুলো দেখে খুব খুশি। বইগুলো রঙিন, কাগজগুলো খুবই উন্নতমানের এবং সেলাইবিহীন বাইন্ডিংয়ের। বইগুলো দেখে হাসানের বাবা বলেন, ‘আমাদের সময়ে কয়েক মাস পেরিয়ে যেত, তবু বই হাতে পেতাম না। ওই বইগুলো এখনকার বইগুলোর মতো উন্নত ছিল না। মাঝেমধ্যে ছাপার কালি বেশি পড়ার কারণে পুরো পৃষ্ঠা অস্পষ্ট হয়ে যেত, ফলে ওই পৃষ্ঠা পড়ার অযোগ্য হয়ে পড়ত। ’ ক. নগরায়ণ ও শিল্পায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব কী? খ. নগরায়ণ ও শিল্পায়নের দুটি প্রভাব উল্লেখ করো। গ. হাসানের পাঠ্য বইগুলোর মধ্যে তুমি কোন সমাজের বৈশিষ্ট্য খুঁজে পাও? ঘ. উক্ত সমাজ কি নগরায়ণকে উৎসাহিত করে?
খুবির ইংরেজি ডিসিপ্লিন ও ওসলো ইউনিভার্সিটির সম্মেলন শুরু পূর্ববর্তী

খুবির ইংরেজি ডিসিপ্লিন ও ওসলো ইউনিভার্সিটির সম্মেলন শুরু

দলীয় কর্মীদের হাতে ছাত্রলীগ নেতা লাঞ্ছিত পরবর্তী

দলীয় কর্মীদের হাতে ছাত্রলীগ নেতা লাঞ্ছিত

কমেন্ট