
'এসো মিলি স্মৃতির মোহনায়' স্লোগানে ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবস্থাপনা বিভাগের প্রথম অ্যালামনাই এসোসিয়েশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরফিনের নেতৃত্বে ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান,ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. কাজী আখতার হোসেন, অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এসময় নবীন প্রবীণদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি চত্বর।
কমেন্ট