পবিপ্রবির গবেষকরা অ্যালোভেরার নতুন রোগ শনাক্ত করলেন

পবিপ্রবির গবেষকরা অ্যালোভেরার নতুন রোগ শনাক্ত করলেন

1489309256 বাংলাদেশে এই প্রথমবারের মত অ্যালোভেরার নরম পঁচা রোগ শনাক্ত করলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের গবেষকরা। গবেষক দলের প্রধান প্রফেসর জেহাদ পারভেজ বলেন, হঠাৎ ২০১৫ সালের মাঝামাঝি সময়ে পবিপ্রবির জার্ম প্লাজম সেন্টারে থাকা অ্যালোভেরা গাছের পাতায় এক ধরনের নরম পঁচা রোগ দেখা যায়। বর্ষার মৌসুমে এ রোগের বেশি বিস্তার ঘটে। যে কারণে হুমকির মুখে পড়ে অ্যালোভেরা চাষ। তিনি আরো বলেন, তার নেতৃত্বে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম ও শিক্ষার্থী মো. শাহ আলমসহ তিনজনের একটি গবেষক দল রোগটির কারণ অনুসন্ধানের জন্য প্রায় এক বছর গবেষণা চালান। পরে তারা রোগটির কারণ হিসেবে pectobacterium chrysanthemi নামক এক ধরনের ব্যাকটেরিয়া চিহ্নিত করেন। বিশেষজ্ঞরা জানান, রোগটি প্রতিরোধের মাধ্যমে অ্যালোভেরার ফলন ব্যাপকভাবে বাড়ানো সম্ভব। উল্লেখ্য, দেশে ও বিদেশে অ্যালোভেরার প্রচুর চাহিদা রয়েছে। এটি শরীর সুস্থ রাখা, এইচআইভি ভাইরাস প্রতিরোধ, ক্যান্সার, টিউমার, ডায়াবেটিক প্রতিরোধসহ কসমেটিক্স শিল্পে ব্যাপক ভাবে ব্যবহৃত হচ্ছে।
ঢাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর পূর্ববর্তী

ঢাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর

ইবি ব্যবস্থাপনা বিভাগের প্রথম অ্যালামনাই পরবর্তী

ইবি ব্যবস্থাপনা বিভাগের প্রথম অ্যালামনাই

কমেন্ট