জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক গ্রেপ্তার

141026atok_kalerkantho_pic অর্থ আত্মসাতের এক মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক মো. মোর্শেদ আলমের নেতেৃত্বে একটি দল সোমবার ভোরে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে কমিশনের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান। তিনি বলেন, ২০১২ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই মামলা করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের তখনকার উপাচার্য অধ্যাপক কাজী শহীদুল্লাহসহ মোট ১৩ জন এ মামলার আসামি। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা এক মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাওহীদ জামান, সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক শেখ মো. মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করেছিল দুদক। ১৬ ফেব্রুয়ারি প্রক্টর তাওহীদ জামান ও সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান আদালত থেকে জামিন নেন। তবে সহকারী পরিচালক শেখ মো. মোফাজ্জল হোসেন জামিন আবেদন জানালেও আদালত তা নাকচ করে দেয়। ২০১২ সালে এক ব্যক্তির দায়ের করা একটি দুর্নীতি মামলায় এ তিনজনকে গ্রেপ্তার করেছিল দুদক। মামলায় অভিযোগ করা হয়, সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই তিন কর্মকর্তা পরস্পর যোগসাজশে এক কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাৎ করেছেন বা সরকারের ক্ষতি করেছেন।
এইচএসসি মডেল টেস্ট : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পূর্ববর্তী

এইচএসসি মডেল টেস্ট : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র

গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীদের নীলক্ষেতে রাস্তা অবরোধ পরবর্তী

গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীদের নীলক্ষেতে রাস্তা অবরোধ

কমেন্ট