
মান : ৩০ সময় : ৩০ মিনিট
[বি. দ্র. প্রতিটি প্রশ্নের মান-১। ]
১। অন্য কম্পানির ৫০ শতাংশের বেশি মালিক বা ভোটদানের অধিকার কম্পানিকে কী বলে?
ক. পাবলিক লি. কম্পানি
খ. সরকারি কম্পানি
গ. হোল্ডিং কম্পানি
ঘ. সাবসিডিয়ারি কম্পানি
২। সর্বপ্রথম কোন দেশে শিল্প বিপ্লব ঘটে?
ক. জার্মানিতে খ. যুক্তরাষ্ট্রে
গ. ইংল্যান্ডে ঘ. জাপানে
৩। ইউনিলিভার বাংলাদেশ লি. চার প্রকার লাক্স সাবান প্রস্তুত করে। চার প্রকার সাবান প্রস্তুতের জন্য তারা বিবেচনা করেছে—
i. জনসংখ্যা
ii. ভোক্তাদের অভিরুচি
iii. ভোক্তাদের চাহিদা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। কোনটি সামাজিক পরিবেশের উপাদান?
ক. জনসংখ্যা খ. ভূমি
গ. সরকার ঘ. জলবায়ু
৫। একমালিকানা ব্যবসায় গঠনে কোথা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়?
ক. পৌরসভা
খ. জেলা পরিষদ
গ. উপজেলা পরিষদ
ঘ. জাতীয় সংসদ
৬। দায়দায়িত্বের বিবেচনায় একমালিকানা ব্যবসায় বেশি ঝুঁকিপূর্ণ কারণ হলো—
i. অসীম দায় ii. স্বল্প মূলধন
iii. আইনগত সত্তা নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। নির্দিষ্ট কার্য শেষ হওয়ার পরও ব্যবসায় চলতে থাকলে তাকে কোন ধরনের অংশীদারি সংগঠন বলে?
ক. সীমিত খ. বিশেষ
গ. ঐচ্ছিক ঘ. সাধারণ
৮। কর্মী অংশীদার—
i. মূলধন বিনিয়োগ করে
ii. মূলধন বিনিয়োগ করে না
iii. নিজস্ব শ্রম ও দক্ষতা সক্রিয়ভাবে নিয়োজিত রাখে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। সুভাষ, শরীফ, ইমন তিনজন বন্ধু মিলে অংশীদারি ব্যবসায় শুরু করেছে। সুভাষ, শরীফ ও ইমনকে না জানিয়ে তার অংশ কাকনের কাছে হস্তান্তর করেছে। এখন এ ব্যবসায়ের বিলোপ সাধন কোন উপায় হবে?
ক. সবাই একমত হয়ে
খ. বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে
গ. বাধ্যতামূলকভাবে
ঘ. আদালতের আদেশ অনুসারে
১০। কম্পানির নিরীক্ষিত হিসাব বিবরণী কার কাছে দাখিল করা বাধ্যতামূলক?
ক. পরিচালকগণ খ. অর্থ মন্ত্রণালয়
গ. নিবন্ধক ঘ. ব্যাংক
১১। সমুদ্র থেকে রূপচাঁদা মাছ ধরা কোন ধরনের শিল্প?
ক. উৎপাদন শিল্প খ. নিষ্কাশন শিল্প
গ. নির্মাণ শিল্প ঘ. সেবামূলক শিল্প
১২। কার্য আরম্ভের ১ থেকে ৬ মাসের মধ্যে পাবলিক লি. কম্পানিকে বাধ্যতামূলকভাবে যে সভা আহ্বান করতে হয়, তাকে কী সভা বলে?
ক. সাধারণ খ. বিশেষ
গ. অতিরিক্ত সাধারণ সভা
ঘ. বিধিবদ্ধ
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
এনায়েতপুর এলাকার ৫০টি পরিবার একত্র হয়ে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী পাওয়ার জন্য ‘প্রত্যাশা’ নামে একটি সমবায় সমিতি গঠন করে। প্রতিষ্ঠানটি সরাসরি উৎপাদকের কাছ থেকে পণ্যসামগ্রী ক্রয় করে তা সদস্যদের মধ্যে বিক্রয় করে।
১৩। উদ্দীপকে বর্ণিত সমবায় সমিতি কোন ধরনের?
ক. উৎপাদক সমবায়
খ. ক্রয় সমবায়
গ. ভোক্তা সমবায়
ঘ. বহুমুখী সমবায়
১৪। উদ্দীপকে বর্ণিত সমবায় সমিতি থেকে সদস্যরা যেসব সুবিধা পাবে—
i. সদস্যদের আয় বৃদ্ধি
ii. ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তি
iii. বিপণন সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। সমবায়ের অর্জিত মুনাফার কত অংশ বাধ্যতামূলকভাবে সমবায় উন্নয়ন তহবিলে সংরক্ষণ করতে হয়?
ক. ৩% খ. ৫%
গ. ১০% ঘ. ১৫%
১৬। বাংলাদেশ পর্যটন করপোরেশন কোন মন্ত্রণালয়ের অধীনে?
ক. বাণিজ্য
খ. বেসামরিক বিমান ও পর্যটন
গ. শিল্প ঘ. সমবায়
১৭। রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্যতম সুবিধা হলো—
i. একচেটিয়া ব্যবসায় দূরীকরণ
ii. জাতীয় আয়ের সুষম বণ্টন
iii. পণ্যমূল্য স্থিতিশীল রাখা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮। ‘ক’ কম্পানি লি. ব্যক্তি মালিকানায় গঠিত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির একচেটিয়া ব্যবসায় রোধে সরকার এর ৬০% শেয়ার ক্রয় করে নেয়। বর্তমানে ‘ক’ কম্পানি লিমিটেডকে কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান বলা যায়?
ক. যৌথ মূলধনী খ. সময়বায়
গ. রাষ্ট্রীয় ব্যবসায় ঘ. অংশীদারি ব্যবসায়
১৯। কপিরাইটের মাধ্যমে আবিষ্কারকের কোন ধরনের স্বার্থ রক্ষা করা যায়?
ক. ব্যক্তিগত খ. ব্যবসায়িক
গ. আর্থিক ঘ. বাণিজ্যিক
২০। সারা দেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয় কত সালে?
ক. ১ জানুয়ারি, ২০০০ সাল
খ. ১ মার্চ, ২০০০ সাল
গ. ১ জানুয়ারি, ২০০২ সাল
ঘ. ১ মার্চ, ২০০২ সাল
২১। বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও কোনটি?
ক. প্রশিকা খ. আশা
গ. ব্র্যাক ঘ. TMSS
২২। আসিয়ানের অন্তর্ভুক্ত দেশ কোনটি?
ক. আফগানিস্তান খ. সিঙ্গাপুর
গ. নেপাল ঘ. মালদ্বীপ
উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব রিজভী এলাকায় পোল্ট্রি, ডেইরি ইত্যাদি ফার্ম গড়ে ওঠায় পশুখাদ্যসহ বিভিন্ন পণ্যের ব্যবসায় গড়ে তোলেন। এরই মধ্যে ব্যবসায় বড় হয়েছে। বাকিতে পণ্য সরবরাহ করতে হয় বিধায় তার বাড়তি মূলধনের প্রয়োজন হয়।
২৩। জনাব রিজভীর কোন ধরনের সহায়ক সেবার প্রয়োজন?
ক. উন্নয়নমূলক খ. উদ্দীপনামূলক
গ. সমর্থনমূলক ঘ. সংরক্ষণমূলক
২৪। জনাব রিজভীর জন্য এ ক্ষেত্রে কোন উৎস সর্বোত্তম হতে পারে?
ক. বাণিজ্যিক ব্যাংক
খ. কর্মসংস্থান ব্যাংক
গ. বেসরকারি সংস্থা
ঘ. বিসিক
২৫। ‘Lock fast’ কোন আঞ্চলিক সহায়তাদানকারী সংগঠনের নীতি—
ক. সাপটা খ. আসিয়ান
গ. বিমসটেক ঘ. ইউরোপিয়ান ইউনিয়ন
২৬। বণিক সভা হতে পারে—
i. এলাকাভিত্তিক ii. অঞ্চলভিত্তিক
iii. জাতীয়ভিত্তিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭। WTO-এর সদর দপ্তর কোথায়?
ক. জেনেভা খ. জেদ্দা
গ. নিউ ইয়র্ক ঘ. প্যারিস
২৮। ব্যবসায় উদ্যোগের জনক কে?
ক. ক্যান্টিলন খ. এডাম স্মিথ
গ. সুমপিটার ঘ. হেনরি ফেয়ল
২৯। ব্যবসায় উদ্যোগের প্রথম কাজ কোনটি?
ক. পণ্য বা ধারণা উদ্ভাবন
খ. নতুন বাজার সৃষ্টি
গ. কাঁচামালের উৎস চিহ্নিতকরণ
ঘ. তহবিলের উৎস নির্ধারণ
৩০। ডেবিট কার্ড ব্যবহারে—
i. নগদ অর্থ বহনের ঝুঁকি হ্রাস পায়
ii. সময় সাশ্রয় হয়
iii. ২০ ঘণ্টা ব্যাংকিংসেবা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ১. গ ২. গ ৩. গ ৪. ক ৫. ক ৬. খ ৭. গ
৮. গ ৯. ঘ ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. ঘ
১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. ঘ ২১. গ ২২. খ ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. ঘ ২৭. ক
২৮. ক ২৯. ক ৩০. ক।
কমেন্ট