ইবির ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত স্থগিত

ইবির ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত স্থগিত

Is20170313152732 কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলে সিন্ডিকেটের সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ৮৮ জন শিক্ষার্থীর করা আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘ইবির চ ইউনিট (গণিত ও পরিসংখ্যান) এর ভর্তি পরীক্ষা গত বছরের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তবে বাতিলের সিদ্ধান্তের আগেই ওই দুটি বিভাগে ১০০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়।’ তিনি আরো বলেন, ‘ভর্তি পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করেন। আদালত সেসব শিক্ষার্থীদের আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য নতুন ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে বলেছেন।’ তা ছাড়া ভর্তিকৃত শিক্ষার্থীদের অবস্থান কী হবে, তা চূড়ান্ত আদেশে জানা যাবে বলে জানান আইনজীবী।
মান্দার ৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য পূর্ববর্তী

মান্দার ৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

এইচএসসি মডেল টেস্ট : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরবর্তী

এইচএসসি মডেল টেস্ট : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র

কমেন্ট