
বাচ্যের শ্রেণি বিভাগ
১। ‘কী সাংঘাতিক ব্যাপার। ’ এটা কী ধরনের বাক্য?
(ক) বিবৃতিমূলক (খ) প্রশ্নমূলক
(গ) বিস্ময়সূচক (ঘ) অনুরোধবাচক
২। কোনটি প্রশ্নসূচক বাক্য?
(ক) কী খেলাই খেললে
(খ) আমি খেলব না
(গ) তুমি অবশ্যই খেলবে
(ঘ) তুমি কি খেলেছ
৩। ‘সে কি যাবে’—এটি কী ধরনের বাক্য?
(ক) আদেশসূচক (খ) বিবৃতিমূলক
(গ) বিস্ময়সূচক (ঘ) প্রশ্নমূলক
৪। ‘কোথায় যাচ্ছ?’ এটা কী ধরনের বাক্য?
(ক) বিস্ময়সূচক
(খ) প্রশ্নমূলক
(গ) বিবৃতিমূলক
(ঘ) অনুরোধমূলক
৫। কোনটি আদেশসূচক বাক্য?
(ক) তোমাকে বসতে বলেছি
(খ) তুমি কি বসবে?
(গ) এখানে এসো
(ঘ) বসলে খুশি হব
৬। ‘তোমাকে আজই যেতে হবে। ’ এটা কী ধরনের বাক্য?
(ক) বিস্ময়সূচক (খ) আদেশসূচক
(গ) প্রার্থনামূলক (ঘ) বিবৃতিমূলক
৭। ‘আমি তোমাকে স্নেহ করি। ’ এটি কী ধরনের বাক্য?
(ক) প্রশ্নসূচক (খ) বিস্ময়সূচক
(গ) বিবৃতিমূলক (ঘ) আদেশমূলক
উত্তর :
১. গ ২. ঘ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. খ ৭. গ।
উক্তি পরিবর্তন
১। রেবা আমাকে বলল, ‘ভাই, তুমি কবে এখানে আসবে?’ পরোক্ষ উক্তিতে হবে—
(ক) রেবা আমাকে ভাই সম্বোধন করে বলল যে আমি কবে এখানে আসব
(খ) রেবা আমাকে ভাই সম্বোধন করে জানতে চাইল যে আমি কবে সেখানে যাব
(গ) রেবা আমাকে ভাই সম্বোধন করে বলল যে আমি কবে সেখানে যাব
(ঘ) রেবা আমাকে বলল, তুমি কবে সেখানে আসবে
২। হামিদ বলল, ‘তোমরা আগামীকাল এসো। ’ পরোক্ষ উক্তিতে হবে—
(ক) হামিদ তাদের পরদিন আসতে বলল।
(খ) হামিদ তাদের বলল যে তারা যেন আগামীকাল আসে
(গ) হামিদ বলল যে তোমরা পরদিন এসো
(ঘ) হামিদ তাদের বলল যে তারা যেন পরদিন আসে
৩। খোকা তোমাকে বলল, ‘আমার বাবা বাড়ি নেই। ’ এর পরোক্ষ উক্তি হবে—
(ক) খোকা তোমাকে বলল যে, তার বাবা বাড়ি নেই
(খ) খোকা তোমাকে বলল যে, তার বাবা বাড়ি ছিলেন না
(গ) খোকা তোমাকে বলল যে, তোমার বাবা বাড়ি নেই
(ঘ) খোকা তোমাকে বলল যে, আমার বাবা বাড়ি ছিলেন না
৪। করিম তোমাকে বলল, ‘আমি গতকাল ঢাকা গিয়েছিলাম। ’ পরোক্ষ উক্তিতে হবে—
(ক) করিম তোমাকে বলল যে সে গতকাল ঢাকা গিয়েছিল
(খ) করিম তোমাকে বলল যে সে আজ ঢাকা গিয়েছিল
(গ) করিম তোমাকে বলল যে, তুমি গতকাল ঢাকা গিয়েছিলে
(ঘ) করিম তোমাকে বলল যে সে আগের দিন ঢাকা গিয়েছিল
৫। রহমান আমাকে বলল, ‘আমি এক্ষুণি আসছি। ’ পরোক্ষ উক্তিতে হবে—
(ক) রহমান আমাকে বলল যে আমি এক্ষুণি যাচ্ছি
(খ) রহমান আমাকে বলল যে সে এক্ষুণি আসছে
(গ) রহমান আমাকে বলল যে, তুমি তক্ষুণি যাচ্ছ
(ঘ) রহমান আমাকে বলল যে সে তক্ষুণি যাচ্ছে
উত্তর :
খ ২. ক ৩. খ ৪. ঘ ৫. ঘ।
কমেন্ট