ইবির ‘এফ’ ইউনিটের পরীক্ষা নিতে বাধা নেই

ইবির ‘এফ’ ইউনিটের পরীক্ষা নিতে বাধা নেই

Islamic_university20170314213839 কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ইউনিটের পুনরায় ভর্তি পরীক্ষা আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা নিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। মঙ্গলবার দুপুরে তিনি এ খবর নিশ্চিত করেন। ৮৮ জন শিক্ষার্থীর পক্ষে করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্টের একটি রায়ে ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিষয়ে বিভ্রান্তি দেখা দেয়। ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ জানান, আদালত তার আদেশে বলেছেন, গত ৬ মার্চ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ‘এফ’ইউনিট সংক্রান্ত সব সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে। তবে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ মার্চ পরীক্ষা অনুষ্ঠানে কোনো বাধা নেই। ওই পরীক্ষায় ভর্তি বাতিলকৃত ১০০ জনের পরীক্ষা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া গত ৭ নভেম্বর অনুষ্ঠিত প্রথম ভর্তি পরীক্ষা এবং ১৬ মার্চ অনুষ্ঠেয় পুনঃভর্তি পরীক্ষার ফলাফল আদালতের কাছে হস্তান্তর করতে হবে। আদালত দুই পরীক্ষার ফল বিশ্লেষণ করে একটি চূড়ান্ত রায় দেবেন।
গার্হস্থ্য অর্থনীতির অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে বিক্ষোভ পূর্ববর্তী

গার্হস্থ্য অর্থনীতির অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

বিক্ষোভ-ভাঙচুর: ছাত্রলীগের ৫ কর্মীকে বহিষ্কার পরবর্তী

বিক্ষোভ-ভাঙচুর: ছাত্রলীগের ৫ কর্মীকে বহিষ্কার

কমেন্ট