
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ চলতি শিক্ষাবর্ষে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মোট তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ২৩৩ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করা হয়। গত ৭ মার্চ কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় পুনরায় ওই ইউনিটের ভর্তি নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ওই ইউনিটে ২ হাজার ৯ শত ৪৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছিল বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার মধ্যে দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধার পথ সুগম হলো। মহামান্য আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি ইচ্ছুদের ব্যাপারে বিশ্ববিদ্যাল প্রশাসন ব্যবস্থা নিবে।’
উল্লখ্য, ভর্তি ও ফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) এ পাওয়া যাবে।
কমেন্ট