
প্রার্থনা : কায়কোবাদ
১। কবি কায়কোবাদের আসল নাম কী?
(ক) কাজেম কোরায়েশী
(খ) মোহাম্মদ কুরায়শী
(গ) মো. কাজেম কুরায়শী
(ঘ) মুহম্মদ কাজেম আল কুরায়শী
২। কায়কোবাদ সরকারের কোন বিভাগে চাকরি করতেন?
(ক) আইন বিভাগ (খ) শাসন বিভাগ
(গ) ডাক বিভাগ (ঘ) বিচার বিভাগ
৩। কায়কোবাদের কবিতা লেখার হাতেখড়ি হয় কখন থেকে?
(ক) শিশুকাল (খ) ছেলেবেলা
(গ) যুবক বয়স (ঘ) বৃদ্ধকাল
৪। কবি কায়কোবাদ রচিত মহাকাব্য কোনটি?
(ক) মেঘনাদবধ কাব্য (খ) অশ্রুমালা
(গ) অমিয়ধারা (ঘ) মহাশ্মশান
৫। প্রার্থনা কবিতায় কবি নিজেকে নিঃসম্বল বলার কারণ—
i) তিনি স্রষ্টাকে ভক্তি করার উপায় জানেন না
ii) স্রষ্টার কাছে প্রার্থনা করতে জানেন না
iii) স্রষ্টার স্তুতি করতে জানেন না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
৬। ‘প্রার্থনা’ কবিতার শিক্ষণীয় দিক—
(ক) খুব ভোরে আল্লাহকে স্মরণ করা
(খ) মাঝে মাঝে আল্লাহকে স্মরণ করা
(গ) সূর্যাস্তের পর আল্লাহকে স্মরণ করা
(ঘ) মন থেকে আল্লাহকে স্মরণ করা
৭। ‘পেষণ’ শব্দের অর্থ কী?
(ক) আদর (খ) অত্যাচার
(গ) ভালোবাসা (ঘ) পোষণ
৮। ‘সঁপিতে’ শব্দের অর্থ কী?
(ক) স্মরণ করতে (খ) প্রার্থনা করতে
(গ) ভক্তি করতে (ঘ) সমর্পণ করতে
৯। ‘ভুলিতে তোমারে, প্রাণে অবসাদ’, —পরের চরণ কোনটি?
(ক) সদা আত্মহারা তব গুণগানে
(খ) তরুলতা শিরে, তোমারি প্রসাদ
(গ) তব নামে অশেষ মঙ্গল!
(ঘ) তোমার দুয়ারে আজি রিক্ত করে
১০। স্রষ্টার কাছে কবি প্রার্থনা করেছেন—
i) ধন-সম্পদ বৃদ্ধির জন্য
ii) দেহ-মনে শক্তি বৃদ্ধির জন্য
iii) আত্মসমর্পণের জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১১। ‘প্রসাদ’ শব্দটির অর্থ কী?
(ক) অট্টালিকা (খ) প্রার্থনা
(গ) অনুগ্রহ (ঘ) দালান
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
তোমারি সকাশে যাচি হে শকতি
তোমারি করুণাকামী।
১২। উদ্দীপকটি তোমার পাঠ্য বইয়ের কোন কবিতার সঙ্গে মিল রয়েছে?
(ক) রুপাই (খ) নারী
(গ) প্রার্থনা (ঘ) বাবুরের মহত্ত্ব
১৩। উক্ত মিলের ভিত্তি—
i) সৃষ্টিকর্তা সর্বশক্তিমান
ii) স্রষ্টার কাছে শক্তি কামনা
iii) স্রষ্টার কাছে সাহস প্রার্থনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৪। কবির মতে জগতের আয়ু কী?
(ক) স্রষ্টার করুণা
(খ) রাজার করুণা
(গ) মানুষের আয়ু
(ঘ) বন্ধুর করুণা
১৫। ‘প্রার্থনা’ কোন ধরনের কবিতা?
(ক) দেশাত্মবোধক (খ) নীতিমূলক
(গ) ভক্তিমূলক (ঘ) বান্ধবসুলভ
১৬। ‘প্রার্থনা’ কবিতায় প্রকাশ পেয়েছে কবির—
i) কৃতজ্ঞতাবোধ
ii) অন্ধবিশ্বাস
iii) তুচ্ছতাবোধ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও iii (ঘ) ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
দুখে যেন জপি আমি
কলমা তোমার দিবস-যামী
১৭। উদ্দীপক এবং ‘প্রার্থনা’ কবিতার মূল সাদৃশ্য কোথায়?
(ক) কৃতজ্ঞতাবোধ (খ) তুচ্ছতাবোধ
(গ) মানবতাবোধ (ঘ) নৈতিকতাবোধ
১৮। উক্ত সাদৃশ্যের কারণ—
i) স্রষ্টাকে স্মরণ
ii) স্রষ্টার কাছে আত্মসমর্পণ
iii) স্রষ্টার স্তুতি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৯। প্রভুকে আরতি জানাতে কবি কোনটি জানেন না?
(ক) প্রীতি ও ভালোবাসা
(খ) সৌজন্য ও ভক্তি
(গ) নিয়ম-কানুন
(ঘ) ভক্তি ও স্তুতি
২০। ‘জীবনে মরণে, শয়নে স্বপনে’ — পরের চরণ কোনটি?
(ক) কি দিয়া করিব তোমার আরতি
(খ) দারিদ্র্য পেষণে, বিপদের ক্রোড়ে,
(গ) একাগ্র হৃদয়ে স্মরিলে তোমারে
(ঘ) তুমি মোর পথের সম্বল
২১। কবি কখন সৃষ্টিকে একটুও ভোলেননি?
(ক) সুখের সময়
(খ) দুঃখের সময়
(গ) ক্ষুধার্ত থাকার সময়
(ঘ) বিপন্ন মুহূর্তে
২২। ‘রিক্ত করে’ কথার প্রকৃত অর্থ হচ্ছে—
(ক) জোড় হাতে
(খ) করজোড়ে
(গ) পূর্ণ হাতে
(ঘ) শূন্য হাতে
২৩। কবি কায়কোবাদ স্রষ্টার কাছে আত্মসমর্পণ করেছেন কোন চরণটির মাধ্যমে?
(ক) দেহ হৃদে বল
(খ) তুমি মোর পথের সম্বল
(গ) ভুলিতে তোমারে, প্রাণে অবসাদ
(ঘ) স্মরিলে তোমারে নিভে শোকানল
২৪। ‘শোকানল’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
(ক) শোক রূপ অনল
(খ) অনলের শোক
(গ) শোকের অনল
(ঘ) শোক ও অনল
২৫। কায়কোবাদের জন্ম কোন জেলায়?
(ক) হুগলি (খ) বর্ধমান
(গ) ঝিনাইদহ (ঘ) ঢাকা
২৬। কায়কোবাদের জন্ম কোন গ্রামে?
(ক) মনোহরপুর (খ) আগলা পূর্বপাড়া
(গ) ইছামতী (ঘ) রাঢ়িখাল
২৭। ‘তোমারি প্রসাদ’ বলতে কবি বুঝিয়েছেন—
(ক) পায়েস (খ) মসজিদ
(গ) কলা সন্দেস (ঘ) স্রষ্টার অনুগ্রহ
২৮। ‘প্রার্থনা’ কবিতায় স্রষ্টার উদ্দেশে কবির প্রার্থনা—
i) বিদ্যা ও সম্পদ লাভ
ii) বিধাতার আরাধনায় আত্মনিবেদন
iii) হৃদয়ে শক্তি কামনা
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও ii (ঘ) ii ও iii
২৯। কবি বিধাতার কাছে শক্তি কামনা করেছেন—
i) সকল সময়ে
ii) কেবল বিপদের দিনে
iii) কেবল সুখের দিনে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও iii (ঘ) ii ও iii
৩০। ‘প্রার্থনা’ কবিতায় ব্যবহৃত নিচের কোন শব্দটি সমাসের নিয়মে গঠিত?
(ক) সম্বল (খ) অবসাদ
(গ) শোকনাল (ঘ) মঙ্গল
উত্তর :
১. ঘ ২. গ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. গ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. ক ১৮. ক ১৯. ঘ ২০. ঘ ২১. ক ২২. ঘ ২৩. খ ২৪. ক ২৫. ঘ ২৬. খ ২৭. ঘ ২৮. ঘ ২৯. ক ৩০. গ।
কমেন্ট