
মাদক সেবনের দায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- সিএসই অনুষদের তৃতীয় সেমিস্টারের ছাত্র শাহীনুর রহমান মীম, প্রান্তিক ও রাতুল। এরা সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২০১ নম্বর কক্ষের আবাসিক ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোক্টর সহকারী অধ্যাপক রেশাদ মল্লিক এ তথ্য নিশ্চত করেছেন। এসময় তিনি বলেন, শনিবার রাত ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ঝটিকা অভিযান চালালে ২০১ নম্বর কক্ষ থেকে গাঁজাসহ তিন শিক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়। এজন্য তাদের হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৩০৫ নম্বর কক্ষের শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।
পবিপ্রবি'র প্রোক্টর প্রফেসর পূর্ণেন্দু বিশ্বাস বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স। মাদকবিরোধী অভিযান অব্যহত থাকবে।
কমেন্ট