নবম ও দশম শ্রেণি : বাংলা দ্বিতীয় পত্র

নবম ও দশম শ্রেণি : বাংলা দ্বিতীয় পত্র

024551jsc_kalerkantho_pic ভাষা ও ব্যাকরণ ১। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? ক. ভাষা খ. চিত্র গ. ইঙ্গিত ঘ. আচরণ ২। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? ক. কলমের সাহায্যে খ. ঠোঁটের সাহায্যে গ. অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে ঘ. বাগ্যন্ত্রের সাহায্যে ৩। বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা? ক. প্রায় ২৩ কোটি খ. প্রায় ৩০ কোটি গ. প্রায় ২৭ কোটি ঘ. প্রায় ২৮ কোটি ৪। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক্ সংকেতের সংগঠনকে কী বলে? ক. ধ্বনি খ. শব্দ গ. বাক্য ঘ. ভাষা ৫। ভাষার মূল উপাদান কী? ক. ধ্বনি খ. বর্ণ গ. অক্ষর ঘ. শব্দ ৬। ভাষার মৌলিক অংশ কয়টি? ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি ৭। ভাষার কয়টি রূপ দেখা যায়? ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি ৮। প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। অংশগুলো কী কী? ক. ধ্বনি, শব্দ, বর্ণ, বাক্য খ. শব্দ, সন্ধি, সমাস, ধ্বনি, গ. ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ ঘ. অনুসর্গ, উপসর্গ, শব্দ, সন্ধি ৯। কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে? ক. দেশ, সমাজ ও অঞ্চল খ. দেশ, কাল ও পরিবেশ গ. দেশ, সমাজ ও প্রকৃতি ঘ. দেশ, কাল ও অঞ্চল ১০। বর্তমানে পৃথিবীতে কতটি ভাষা প্রচলিত আছে? ক. দুই হাজারের ওপর খ. তিন হাজারের ওপর গ. সাড়ে তিন হাজারের ওপর ঘ. চার হাজারের ওপর ১১। বর্তমানে পৃথিবীতে ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে মাতৃভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান কত? ক. তৃতীয় খ. চতুর্থ গ. পঞ্চম ঘ. ষষ্ঠ ১২। বাংলা ভাষার মূল উৎস কী? ক. কানাড়ী ভাষা খ. বৈদিক ভাষা গ. হিন্দি ভাষা ঘ. অনার্য ভাষা ১৩। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়? ক. পালি খ. হিন্দি গ. ওড়িশা ঘ. বঙ্গকামরূপী ১৪। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? ক. মহাভারত খ. রামায়ণ গ. বঙ্গনামা ঘ. চর্যাপদ ১৫। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? ক. প্রাচীন যুগের খ. মধ্য যুগের গ. বর্তমান যুগের ঘ. আধুনিক যুগের ১৬। বাংলা গদ্য রূপ কখন বিকাশ লাভ করে? ক. প্রাচীন যুগে খ. মধ্য যুগে গ. ইংরেজ আগমনের পর ঘ. আদি মধ্য যুগে ১৭। মধ্য যুগের গদ্যে সাধুরীতির সামান্য নমুনা কোথায় পাওয়া যায়? ক. কাব্য সাহিত্যে খ. পুঁথি সাহিত্যে গ. চিঠিপত্রে ঘ. দলিল-দস্তাবেজে ১৮। বাংলা ভাষায় চলিত রীতি প্রবর্তন করেন কে? ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. প্রমথ চৌধুরী ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৯। বাংলা ভাষার রীতি কয়টি? ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি ২০। আঞ্চলিক ভাষার অপর নাম কী? ক. উপভাষা খ. সাধু ভাষা গ. চলিত ভাষা ঘ. কথ্য ভাষা ২১। ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল? ক. আঞ্চলিক কথ্য রীতি খ. চলিত রীতি গ. সাধু রীতি ঘ. সাধু ও চলিত উভয় রীতি ২২। ‘শবপোড়া’ শব্দটির কী দোষ দেখা যায়? ক. গুরুচণ্ডালী খ. আকাঙ্ক্ষার ভুল প্রয়োগ গ. উপমার প্রয়োগে ভুল ঘ. দুর্বোধ্যতা ২৩। কোনটি সাধু ভাষার রীতির বৈশিষ্ট্য? ক. তৎসম শব্দবহুল খ. তদ্ভব শব্দবহুল গ. পরিবর্তনশীল ঘ. সহজবোধ্য ২৪। কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও নির্দিষ্ট? ক. সাধু ভাষা খ. কথ্য ভাষা গ. চলিত ভাষা ঘ. লেখ্য ভাষা ২৫। সাধু ও চলিত ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে? ক. সর্বনাম ও ক্রিয়াপদ খ. বিশেষ্য ও বিশেষণ পদ গ. বিশেষ্য ও ক্রিয়াপদ ঘ. ক্রিয়া ও বিশেষণ পদ ২৬। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? ক. সাধু রীতি খ. আঞ্চলিক কথ্য রীতি গ. সাধু ও চলিত উভয় রীতি ঘ. চলিত রীতি ২৭। সাধু ও চলিত রীতির প্রধান পার্থক্য কোথায়? ক. বিশেষ্য ও বিশেষণ পদে খ. সর্বনাম ও ক্রিয়া পদে গ. অব্যয় ও ক্রিয়াপদে ঘ. বিশেষ্য ও ক্রিয়াপদে ২৮। চলিত রীতির উদাহরণ কোনটি? ক. বন্য খ. শুকনো গ. তুলা ঘ. শুষ্ক ২৯। বাক্যের একক কী? ক. উক্তি খ. বিভক্তি গ. উপসর্গ ঘ. শব্দ ৩০। বাংলা একাক্ষর শব্দে ‘ও’ কার কী হয়? ক. বিবৃত হয় খ. সংবৃত হয় গ. হ্রস্ব হয় ঘ. দীর্ঘ হয় ৩১। উৎস বা উত্পত্তি অনুসারে বাংলা ভাষার শব্দগুলোকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি ৩২। নিচের কোনটি তৎসম শব্দ? ক. চাঁদ খ. কুলা গ. ভবন ঘ. চামার ৩৩। সংস্কৃত ভাষা থেকে আসা অপরিবর্তনীয় শব্দগুলোর নাম কী? ক. তৎসম শব্দ খ. তদ্ভব শব্দ গ. অর্ধতৎসম শব্দ ঘ. দেশি শব্দ ৩৪। কোনটি অর্ধতৎসম শব্দের উদাহরণ? ক. কুচ্ছিত খ. ভবন গ. মনুষ্য ঘ. বৈষ্ণব ৩৫। ‘কুলা’ কোন ধরনের শব্দ? ক. দেশি খ. বিদেশি গ. তদ্ভব ঘ. অর্ধতৎসম উত্তর : ক ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. ক ৬.খ ৭. ক ৮. গ ৯. খ ১০. গ ১১. খ ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. গ ১৮. গ ১৯. খ ২০. ক ২১. গ ২২. ক ২৩. ক ২৪. ক ২৫. ক ২৬. ঘ ২৭. খ ২৮. খ ২৯. ঘ ৩০. ঘ ৩১. গ ৩২. গ ৩৩. ক ৩৪. ক ৩৫. ক।
শিক্ষার্থীদের আন্দোলনে ফের উত্তপ্ত পবিপ্রবি ক্যাম্পাস পূর্ববর্তী

শিক্ষার্থীদের আন্দোলনে ফের উত্তপ্ত পবিপ্রবি ক্যাম্পাস

এইচএসসি প্রস্তুতি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র পরবর্তী

এইচএসসি প্রস্তুতি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র

কমেন্ট