
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবেশন প্রথা তুলে নিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে মঙ্গলবার সকাল ১০ টা থেকে অবরুদ্ধ হয়ে পড় প্রশাসনিক ভবন।
সকাল নয়টায় শিক্ষার্থীদের উপর আরোপিত প্রবেশন তুলে নেয়ার দাবিতে ক্লাশ বন্ধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। সকাল সাড়ে নয়টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মূল ফটক বন্ধ করে দেয়। এতে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিসহ শিক্ষক কর্মকর্তারা। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সবগুলো ফটকে তালা ঝুলিয়ে দেয়। এতে বন্ধ হয়ে যায় ক্যাম্পাসের সকল কার্যক্রম। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, শিক্ষার্থীদের অবৈধ দাবী কোন ভাবেই মেনে নেয়া হবে না। প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উল্লেখ্য, প্রবেশন প্রত্যাহারের দাবিতে গত সপ্তাহে আন্দোলন করে পবিপ্রবির ৫ম সেমিস্টারের শিক্ষার্থীরা। এসময় প্রশাসন তাদের দাবি মেনে নেয়।
কমেন্ট