ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

170200kalerkanrho_pic ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ২০১৭ পালিত হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে প্রশাসন। র‌্যালিতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় প্রশাসন। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, কর্মকর্তা-কর্মচারী সমিতি, বিভিন্ন হল, বিভিন্ন বিভাগ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টসহ বিভান্ন সাংস্কৃতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনসমূহ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দেয়। এরপর সকাল সাড়ে ১০ টার দিকে প্রশাসন ভবনের সভা কক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১৪ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ডায়না চত্তরে ‘আরো যুদ্ধ’ পথ নাটক করে ইসলামী বিশ্ববিদ্যালয় থিয়েটার।
রোববার থেকে এইচএসসি পরীক্ষা শুরু পূর্ববর্তী

রোববার থেকে এইচএসসি পরীক্ষা শুরু

চবির শিক্ষার্থী অপহৃত পরবর্তী

চবির শিক্ষার্থী অপহৃত

কমেন্ট