রোববার থেকে এইচএসসি পরীক্ষা শুরু

রোববার থেকে এইচএসসি পরীক্ষা শুরু

HSC_Exam20170328145504 সারা দেশে আগামী ২ এপ্রিল রোববার থেকে শুরু হচ্ছে ২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। গত কয়েক বছর ধরে ১ এপ্রিল এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও এবার ওই দিন শনিবার হওয়ায় এক দিন পরে এই পরীক্ষা শুরু হচ্ছে। মঙ্গলবার আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচ এস সি) ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব তথ্য জানানো হয়। সূচি অনুযায়ী আটটি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় ২ এপ্রিল থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ মে পর্যন্ত। এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষে পরদিন ১৬ থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। বিস্তারিত আসছে...
স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তের দাবি পূর্ববর্তী

স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তের দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত পরবর্তী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

কমেন্ট