বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বাস খাদে, আহত ১২

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বাস খাদে, আহত ১২

chittagong_accident20170329171046 চট্টগ্রামের বিজিসি ট্রান্স বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১২ জন আহত হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলা সদরের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের চন্দনাইশ ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটি বাস চট্টগ্রাম মহানগরীর উদ্দেশে যাওয়ার সময় বিপরীতমুখী একটি গাড়িকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের প্রায় ১২ ছাত্রছাত্রী আহত হয়েছে। বাসে এ সময় ৩৫/৪০ জন ছাত্রছাত্রী ছিল বলে জানা গেছে।
আগামিকাল স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন পূর্ববর্তী

আগামিকাল স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন

স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তের দাবি পরবর্তী

স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তের দাবি

কমেন্ট