প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী
আগামিকাল স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন
ছোটদের মন্ত্রিসভা গঠনে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ‘স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন’ আগামিকাল বৃহস্পতিবার। তবে সিটি করপোরেশন ও উপ-নির্বাচন থাকা এলাকায় ছোটদের মন্ত্রিসভা গঠনের এ ভোট হবে আগামি ৮ এপ্রিল। সচিবালয়ে আজ ‘স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন-২০১৭’ নিয়ে সংবাদ সম্মেলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, তফসিল অনুযায়ী গত ১৮ মার্চ প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে। আগামিকাল সারাদেশে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ বছর ৪৮৭টি উপজেলা ও নয়টি মহানগরে ২২ হাজার ৯০৯টি শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্বাচন হবে। এরমধ্যে মাধ্যমিক বিদ্যালয় ১৬ হাজার ৫০৭টি, দাখিল মাদ্রাসা ছয় হাজার ৪০২টি।
সিটি করপোরেশন এবং জাতীয় সংসদের উপ-নির্বাচনের কারণে কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলা এবং সুনামগঞ্জের শাল্লা ও দিরাই উপজেলায় আগামী ৮ এপ্রিল স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ৮ জন প্রতিনিধির সমন্বয়ে এক বছরের জন্য স্টুডেন্ট ক্যাবিনেট গঠিত হবে।
ক্যাবিনেট প্রতিমাসে কমপক্ষে একটি সভা করবে। শিক্ষকরা সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সহযোগিতা ও পরামর্শ প্রদান দেবেন। প্রতি ছয় মাস অন্তর সাধারণ ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে ক্যাবিনেটের সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
গত বছরের ৮ আগস্ট নির্বাচনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে দেশের প্রত্যেক উপজেলায়/মহানগরে মাধ্যমিক পর্যায়ের তিনটি প্রতিষ্ঠানে সরাসরি নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টস ক্যাবিনেট গঠন করা হয়। গত বছর থেকে মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হচ্ছে।
সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমেন্ট