প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী
নারান্দিয়া স্কুল এ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
টাঙ্গাইলের কালিহাতীর নারান্দিয়া টি.আর.কে.এন স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বুধবার অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মো. মোজহারুল ইসলাম তালুকদার। প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেন। আলোচক ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দীন, জেলা পরিষদ সদস্য ইঞ্জি. লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মিজানুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বি.কম উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মোল্লা ও নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মো: শুকুর মামুদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা। পরে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।
কমেন্ট