জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর
নবম ও দশম শ্রেণি : শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা
তৃতীয় অধ্যায়
১। শারীরিক পরিশ্রমের ফলে কী নিঃসৃত হয়?
ক. পানি খ. লবণ
গ. ঘাম ঘ. লালা
২। মানসিক অবসাদ দেখা দিলে যেসব লক্ষণ প্রকাশ পায়—
i. কর্মসূচি পালনে ভুল
ii. নিজের প্রতি আস্থা হারানো
iii. কাজের সময় না থাকা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩। দীর্ঘক্ষণ একই কাজ করার ফলে দেখা যায়—
i. দৈহিক অবসাদ
ii. মানসিক অবসাদ
iii. বংশগত পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i ও iii
৪। নিচের কোনটির কারণে মানসিক অবসাদ দেখা দেবে না?
ক. কর্মসূচির প্রতি অনুরাগ সৃষ্টি
খ. বিশ্রাম ও ঘুষ
গ. প্রেষণা দান
ঘ. মানসিক প্রস্তুতির অভাবে
৫। কর্মসূচিজনিত শারীরিক চাপের কারণে মানুষের মধ্যে কী সৃষ্টি হয়?
ক. অবসাদ খ. দুঃখ
গ. শান্তি ঘ. শক্তি
৬। কোনো কাজ শুরু করার আগে কোনটি প্রয়োজন?
ক. কাজ সম্পর্কে জানা
খ. কাজের প্রকৃতি সম্পর্কে জানা
গ. মানসিক প্রস্তুতি
ঘ. কাজের সময়
৭। অবসাদের বিশেষ কারণ কোনটি?
ক. মানসিক ইচ্ছার অভাব
খ. মানসিক প্রস্তুতির অভাব
গ. অভ্যাসের অভাব
ঘ. প্রেষণার অভাব
৮। দেহের ক্ষয়পূরণের জন্য কোনটি প্রয়োজন?
ক. ভিটামিন
খ. পুষ্টিকর খাবার
গ. নিয়মিত ব্যায়াম
ঘ. ডাক্তারের পরামর্শ
৯। অবসাদের কারণগুলো হলো—
i. শারীরিক কারণ
ii. মানসিক কারণ
iii. পরিবেশগত কারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। অবসাদ এসে ভর করে কোনটির কারণে?
ক. পরিমিত আলো
খ. পরিচ্ছন্ন বাতাস
গ. অপর্যাপ্ত বাতাস
ঘ. উপযুক্ত আবহাওয়া
উত্তর : ১. গ ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. গ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. খ।
কমেন্ট