শরণখোলায় ১৩টি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ, দুর্ঘটনার আশঙ্কা

শরণখোলায় ১৩টি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ, দুর্ঘটনার আশঙ্কা

1490902664 শরণখোলায় ১৩টি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ। তাই বাধ্য হয়ে ভবনের আশ-পাশে খোলা জায়গায় পাঠদান চলছে। ঝড়-বৃষ্টির মধ্যে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও নতুন করে ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলার সদ্য সরকারি ৭৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৩টি বিদ্যালয় মারাত্মক ঝুঁকিপূর্ণ রয়েছে। স্কুলগুলো হচ্ছে, ৩৭নং পশ্চিম বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪১নং উত্তর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৪নং পূর্ব খোন্তাকাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬১নং বড় রাজাপুর নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬৪নং উত্তর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৭নং বড় রাজাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৮নং তালতলী নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৪নং উত্তর মালিয়া রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৫নং ছোট রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৫নং রাজাপুর সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৭নং দক্ষিণ আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৯নং তালতলী উল্লাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬২নং দক্ষিণ ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আখতার হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা ইতোপূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস অধিক ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ বিদ্যালয়ের তথ্য প্রেরণের জন্য নির্দেশ দিলে গত সপ্তাহে অধিক ঝুঁকিপূর্ণ ১৩টি স্কুল ভবনের ভিডিও চিত্র সিডি করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে মানসম্মত শিক্ষা ব্যাহত হচ্ছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ভবনগুলো জরুরি ভিত্তিতে নির্মাণ করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
এইচএসসি প্রস্তুতি : পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র পূর্ববর্তী

এইচএসসি প্রস্তুতি : পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র

স্নাতক ভর্তির রিলিজ স্লিপের আবেদন ৪ এপ্রিল থেকে শুরু পরবর্তী

স্নাতক ভর্তির রিলিজ স্লিপের আবেদন ৪ এপ্রিল থেকে শুরু

কমেন্ট