এইচএসসি মডেল টেস্ট : বাংলা প্রথম পত্র

এইচএসসি মডেল টেস্ট : বাংলা প্রথম পত্র

index মান : ৭০ [দ্রষ্টব্য : প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। ক-বিভাগ থেকে দুটি, খ-বিভাগ থেকে দুটি, গ ও ঘ-বিভাগ থেকে একটি করে মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে। ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়। ] ক-বিভাগ ১। ‘এ জগতে হায়, সেই বেশি চায়, আছে যার ভূরি ভূরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। ’ (ক) ডিউক অব ওয়েলিংটনের কাছে পরাজিত হয়ে নেপোলিয়ন কোন দ্বীপে নির্বাসিত হন? ১ (খ) ‘তোমার কথাগুলি ভারি সোশিয়ালিস্টিক’ বলতে কী বোঝানো হয়েছে? ২ (গ) উদ্দীপকের বক্তব্যের সঙ্গে ‘বিড়াল’ রচনার কমলাকান্তের বক্তব্যের কোনো সাদৃশ্য আছে কি? আলোচনা করো। ৩ (ঘ) উদ্দীপক ও ‘বিড়াল’ রচনায় যেন সমাজ বাস্তবতার এক সত্য রূপকেই প্রকাশ করা হয়েছে। মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। ৪ ২। সমাজপতিদের চাপে পড়ে শেষ পর্যন্ত সৌদামিনী প্রকাশ করতে বাধ্য হয় যে তার পালিতপুত্র হরিদাস নমশূদ্র নয়, সে মুসলমানের ঔরসজাত। হরিদাসও নিশ্চিত হয় সৌদামিনী মালো তার মা নয়। আর এ কথা জেনেই সে নিরুদ্দেশ হয়। সৌদামিনীর মাতৃত্বের অবসান হয়। ফলে অচিরেই তার মস্তিষ্ক বিকৃতি ঘটে। সমাজের চাপে সৌদামিনীর মাতৃহৃদয়ের বলি ঘটে, তবে তার হৃদয়ের হাহাকার আকাশে-বাতাসে ধ্বনিত হতে থাকে। তার দীর্ঘশ্বাসে উচ্চকিত হয় মাতৃহৃদয়ের কাছে ধর্ম, অর্থ সবই তুচ্ছ। এভাবে জয় হয় মানবিক সম্পর্কের। (ক) ‘আমার কি মরণ আছেরে বাবা?’ কথাটি কে বলেছিল? ১ (খ) ‘স্নেহের দান—এমন করা ঠিক হয়নি’—কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ২ (গ) উদ্দীপকের সৌদামিনী মালোর সঙ্গে ‘আহ্বান’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা করো। ৩ (ঘ) ‘অপত্য স্নেহের নিকট সাম্প্রদায়িক চেতনা পরাজিত হয়েছে’—উদ্দীপক ও আহ্বান গল্পের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪ ৩। তালেব মাস্টার অত্যন্ত ভীতু প্রকৃতির একজন মানুষ। ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার অপরাধে তার দাদার ফাঁসি হয়। দাদার ব্যবহৃত বুটজোড়া যখন মাঝেমধ্যে পায়ে দেয় মাস্টার, তখন গর্বে ও সাহসে বুক ভরে ওঠে তার। মুক্তিবাহিনীর গেরিলা সদস্যরা গ্রামের কালভার্ট ও ব্রিজ গুঁড়িয়ে দিয়েছে। তারা কৌশলে পাকিস্তানি সৈন্যদের আক্রমণ করেছে। এ ঘটনার সঙ্গে যোগসাজশ আছে মনে করে তালেব মাস্টারকে মিলিটারি ক্যাম্পে তলব করে তার ওপর চালানো হয় অমানবিক অত্যাচার। কিন্তু পায়ের বুট জোড়া তাকে সাহসী করে তোলে। দেশপ্রেমে উজ্জীবিত তালেব মাস্টার অনায়াসেই হজম করে সব অত্যাচার। তার মুখ থেকে একটি শব্দও বের করতে পারে না পাকিস্তানি হানাদার বাহিনী। (ক) কার জন্য নুরুল হুদাকে সর্বদা তটস্থ থাকতে হয়? ১ (খ) ‘এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা’—বুঝিয়ে দাও। ২ (গ) উদ্দীপকের তালেব মাস্টার ‘রেইনকোট’ গল্পের কোনো চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ—নির্ণয় করো। ৩ (ঘ) ‘উদ্দীপকে বর্ণিত বিশেষ সময়ের ভয়াবহতা ‘রেইনকোট’ গল্পের সঙ্গে সংগতিপূর্ণ’—মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪ ৪। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এ দেশের অর্থনীতির একটা বড় অংশ আসে কৃষি থেকে। সারা দিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কৃষক মাঠে ফসল ফলায়। সবার মুখে অন্ন তুলে দেয় তারা। কিন্তু নিজেদের মুখের অন্নের জোগাড় করতে পারে না। স্ত্রী-সন্তানদের জন্য জোটে না কাপড়। খুবই শোচনীয়ভাবে দিন যায় তাদের। কৃষির আধুনিকায়ন, কুটির শিল্পের পুনরুদ্ধার ও শিক্ষার প্রসার কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত। (ক) ‘সুলতানার স্বপ্ন’ কী জাতীয় সাহিত্যকর্ম? ১ (খ) ‘চাষাই সমাজের মেরুদণ্ড’—ব্যাখ্যা করো। ২ (গ) উদ্দীপকের কৃষকের সঙ্গে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের চাষার যাপিত জীবনের কতটুকু মিল রয়েছে—আলোচনা করো। ৩ (ঘ) উদ্দীপক ও ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের আলোকে চাষার জীবনমান উন্নয়নে যে পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলে তুমি মনে করো, তা বিশ্লেষণ করো। ৪ খ-বিভাগ ৫। মুসলমান ও জেলেপাড়ার অমুসলিম অধিবাসীরা সদ্ভাবেই দিন কাটায়। ধর্ম যতই পৃথক হোক, দিনযাপনের মধ্যে বিশেষ পার্থক্য নেই। সবাই তারা ধর্মের চেয়ে এক বড় অধর্ম পালন করে—দারিদ্র্য। বিবাদ যদি কখনো বাধে, সে সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদ, মিটে যায় অল্পেই। কুবেরের সঙ্গে সিধুর যে কারণে বিবাদ হয়, কুবের-আমিনুদ্দিনের বিবাদও হয় সে কারণেই। (ক) পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের নাম কী? ১ (খ) কবি সাম্যের গান গেয়েছেন কেন? ২ (গ) উদ্দীপকের সঙ্গে ‘সাম্যবাদী’ কবিতার সাদৃশ্যপূর্ণ বিষয়টির তুলনামূলক আলোচনা করো। ৩ (ঘ) ‘ধর্ম পরিচয়ের চেয়ে মানুষ হিসেবে মানুষের পরিচয় বড়। ’ উদ্দীপক ও ‘সাম্যবাদী’ কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪ ৬। আমার পূর্ববাংলা একগুচ্ছ স্নিগ্ধ অন্ধকারের তমাল অনেক পাতার ঘনিষ্ঠতায় একটি প্রগাঢ় নিকুঞ্জ সন্ধ্যার উন্মেষের মতো কালো-কেশ মেঘের সঞ্চয়ের মতো বিমুগ্ধ বেদনার শান্তি? (ক) ‘বারুনী’ কে? ১ (খ) ‘এই পৃথিবীতে এক স্থান আছে— সবচেয়ে সুন্দর করুণ’—বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? ২ (গ) উদ্দীপকে বর্ণিত ‘বিমুগ্ধ বেদনার শান্তি’ এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতার কোন অনুষঙ্গের সঙ্গে তুলনীয়? ৩ (ঘ) ‘‘উদ্দীপক ও ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনার আড়লে দেশপ্রেমই প্রবল হয়ে উঠেছে’’ বিশ্লেষণ করো। ৪ ৭। ‘শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিত জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি; ‘এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। ’ (ক) ‘নিলক্ষা’ শব্দটির অর্থ কী? ১ (খ) ‘যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়’—বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? ২ (গ) উদ্দীপকের শেষ দুটি চরণের সঙ্গে ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতার প্রতিফলিত দিকটি মূল্যায়ন করো। ৩ (ঘ) ‘‘উদ্দীপকের মূলভাব ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতার মূলভাবেরই প্রতিফলন’’—মন্তব্যটির পক্ষে বা বিপক্ষে তোমার মতামত তুলে ধরো। ৪ গ-বিভাগ ৮। আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সম্প্রতি ঢাকার দোহার উপজেলায় কথিত এক পীরের আস্তানা স্থানীয়দের সহায়তায় গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ছাড়া বিক্ষুব্ধ জনতা এ ধরনের আরো একটি আস্তানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এক ব্যক্তি পীর সেজে দীর্ঘদিন এই এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছেন। এলাকাবাসীর অভিযোগ, লোকটি মাদক ব্যবসাসহ স্থানীয়দের অপচিকিৎসা দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। (ক) ‘নিরাক পড়া’ শব্দের অর্থ কী? ১ (খ) মজিদ গ্রামে স্কুল নির্মাণে বাধা দিয়েছিল কেন? ২ (গ) উদ্দীপকের লোকটির সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের মজিদের বৈসাদৃশ্য নির্ণয় করো। ৩ (ঘ) ‘সময়ের পরিবর্তন হলেও পীর প্রথার তেমন কোনো পরিবর্তন লক্ষযোগ্য নয়’— মন্তব্যটি উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো। ৪ ৯। বকুলপুর একটি পশ্চাৎপদ গ্রাম। এ গ্রামে স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, রাস্তাঘাট কিছুই নেই। রহমত কবিরাজ গ্রামের একমাত্র চিকিৎসক। অসহায় রোগীদের সে-ই একমাত্র ভরসা। ফলে গ্রামে তার প্রভাব-প্রতিপত্তিও অনেক। গ্রামের মাতব্বর খলিল তালুকদারও তাকে সমীহ করে। এই গ্রামের ছেলে তাহের প্যারা মেডিক্যালে ডিগ্রি পাস করে গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করতে চায়। কিন্তু রহমত কবিরাজের প্রবল বিরোধিতায় তাহেরের পক্ষে বকুলপুরে দাতব্য চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠা সম্ভব হয় না। (ক) আক্কাস কোন স্কুলে পড়াশোনা করেছে? ১ (খ) ‘মজিদ কেন মহব্বতনগর গ্রামে আসে?’ ব্যাখ্যা করো। ২ (গ) উদ্দীপকের তাহেরের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য আছে নির্ণয় করো। ৩ (ঘ) উদ্দীপকে ‘লালসালু’ উপন্যাসের কোন দিকটি প্রাধান্য পেয়েছে বিশ্লেষণ করো। ৪ ঘ-বিভাগ ১০। পাকিস্তানি শাসকবর্গ দীর্ঘ ২৪ বছর বাঙালিদের ওপর শাসন, শোষণ, অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের মানুষ স্বাধীনতার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বাধীন করেছে। বঙ্গবন্ধু এ দেশের মানুষের জনপ্রিয় নেতা ছিলেন। ১৯৭৫ সালে দেশি ও বিদেশি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে দেশপ্রেমিক এ মহান নেতাকে হত্যা করে। (ক) নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী কে? ১ (খ) পলাশীর যুদ্ধে দেশপ্রেমিক সৈনিকরা যুদ্ধ করার সুযোগ পাননি কেন? ২ (গ) উদ্দীপকের স্বার্থান্বেষী মহলের ভূমিকা ‘সিরাজউদ্দৌলা’ নাটকের আলোকে মূল্যায়ন করো। ৩ (ঘ) ‘বঙ্গবন্ধু ও সিরাজের দেশপ্রেম একসূত্রে গাঁথা’—উদ্দীপক ও ‘সিরাজউদ্দৌলা’ নাটকের আলোকে বিশ্লেষণ করো। ৪ ১১। ‘এতক্ষণে-অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষ্মণ পশিল রক্ষপুরে! হায়, তাত, উচিত কি তব এ কাজ? .... নিজগৃহপথ, তাত, দেখাও তস্করে? চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে?’ (ক) ইস্ট ইন্ডিয়া কম্পানি প্রথম ভারতের কোথায় বাণিজ্যকুঠি স্থাপন করে? ১ (খ) ‘আমরা এমন কিছু করলাম, যা ইতিহাস হবে’—ব্যাখ্যা করো। ২ (গ) উদ্দীপকের বিশ্বাসঘাতকের সঙ্গে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্র সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো। ৩ (ঘ) উদ্দীপকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা তোমার মতো করে বিশ্লেষণ করো। ৪
ফরিদপুরে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা পূর্ববর্তী

ফরিদপুরে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা

এইচএসসি প্রস্তুতি : পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র পরবর্তী

এইচএসসি প্রস্তুতি : পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র

কমেন্ট