ফরিদপুরে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা

ফরিদপুরে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা

161811ff দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ফরিদপুরে স্কুল শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে 'আমার সোনার বাংলা' শীর্ষক এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা তাদের স্বপ্নের স্বদেশকে রং-তুলিতে ফুটিয়ে তোলে। দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), ফরিদপুরের উপপরিচালক ফজলুল হক, প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), ফরিদপুর জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. শাহজাহান, অধ্যাপক আলতাফ হোসেন, সঞ্জীব কুমার সাহা আকাশ, মাহাবুবুল ইসলাম পিকুল প্রমুখ। উল্লেখ্য, ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্তু জাতীয় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
নবম ও দশম শ্রেণি হিসাববিজ্ঞান পূর্ববর্তী

নবম ও দশম শ্রেণি হিসাববিজ্ঞান

এইচএসসি মডেল টেস্ট : বাংলা প্রথম পত্র পরবর্তী

এইচএসসি মডেল টেস্ট : বাংলা প্রথম পত্র

কমেন্ট