নবম ও দশম শ্রেণি হিসাববিজ্ঞান

নবম ও দশম শ্রেণি হিসাববিজ্ঞান

download বহু নির্বাচনী প্রশ্ন ১। প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয় কোনটির মাধ্যমে? ক) হিসাবের মাধ্যমে খ) আয় নিয়ন্ত্রণের মাধ্যমে গ) ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে ঘ) প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ২। হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো— ক) ফলাফল নির্ণয় খ) আর্থিক অবস্থা নির্ণয় গ) ব্যয় নিয়ন্ত্রণ ঘ) জালিয়াতি রোধ ৩। হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী— ক) পাওনাদার খ) ব্যবস্থাপক গ) উপব্যবস্থাপক ঘ) মালিক ৪। আধুনিক হিসাববিজ্ঞানের জনক কে? ক) মাইকেল বেভান খ) লুকা প্যাসিওলি গ) এফ ডাব্লিউ প্রিক্সলি ঘ) এ ডাব্লিউ জনসন ৫। লুকা প্যাসিওলি কত সালে দু-তরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করেন? ক) ১২৯৪ সালে খ) ১৪৯৪ সালে গ) ১৮৯৪ সালে ঘ) ১৯৯৪ সালে ৬। যথাযথভাবে হিসাব রাখা হলে প্রতিষ্ঠানের— (i) অপচয় রোধ করা যায় (ii) আর্থিক সচ্ছলতা অর্জন করা যায় (iii) ব্যয় নিয়ন্ত্রণ করা যায় নিচের কোনটি সঠিক? (ক) i, ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii ৭। সভ্যতার সূচনালগ্নে মানুষ কিভাবে হিসাব রাখত? ক) মাটির দেয়ালে আঁচড় কেটে খ) সুতায় গিঁট দিয়ে গ) পাথরে চিহ্ন দিয়ে ঘ) কলা পাতায় রং দিয়ে ৮। হিসাববিজ্ঞানের উন্নতি সম্ভব হয়েছে— ক) সুষ্ঠুভাবে হিসাব লিপিবদ্ধকরণের কারণে খ) বিনিময় প্রথা চালুর কারণে গ) মুদ্রা প্রচলনের কারণে ঘ) বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির কারণে ৯। হিসাববিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কোনটি? ক) ঋণ প্রদানকারী খ) পাওনাদার গ) কর্মচারী ও কর্মকর্তা ঘ) ব্যবস্থাপক ১০। সমাজবদ্ধভাবে বসবাসের কারণে মানুষের প্রথম কোন পেশাটির সৃষ্টি হয়েছে? ক) পশু শিকার খ) ফলমূল সংগ্রহ গ) কৃষিকাজ ঘ) পণ্য বিনিময় ১১। হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য নয় কোনটি? ক) মুনাফা অর্জন খ) লেনদেন স্থায়ীভাবে লিপিবদ্ধ করা গ) আর্থিক ফলাফল নির্ণয় ঘ) আর্থিক অবস্থা নির্ণয় ১২। আধুনিক হিসাববিজ্ঞানের উত্পত্তি কোথায়? ক) ভারতবর্ষে খ) ইতালিতে গ) আমেরিকায় ঘ) ইংল্যান্ডে ১৩। হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কারণ— ক) ব্যবসায়ে অধিক মুনাফা অর্জন করতে সাহায্য করে খ) লেনদেন সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণে সাহায্য করে গ) বিভিন্ন পক্ষকে বিভিন্ন তথ্য সরবরাহ করে ঘ) আর্থিক অবস্থা জানতে সাহায্য করে ১৪। সরকারের আয়ের অন্যতম উরগুলো হচ্ছে— (i) ভ্যাট (ii) কাস্টমস ডিউটি (iii) বেতন নিচের কোনটি সঠিক? (ক) i, ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii ও iii উত্তর : ১. গ ২. ক ৩. ক ৪. খ ৫. খ ৬. ঘ ৭. গ ৮. ঘ ৯. ঘ ১০. গ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. ক।
এইচএসসি মডেল টেস্ট :বাংলা দ্বিতীয় পত্র পূর্ববর্তী

এইচএসসি মডেল টেস্ট :বাংলা দ্বিতীয় পত্র

ফরিদপুরে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা পরবর্তী

ফরিদপুরে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা

কমেন্ট