এইচএসসি মডেল টেস্ট :বাংলা দ্বিতীয় পত্র

এইচএসসি মডেল টেস্ট :বাংলা দ্বিতীয় পত্র

004600KK-13-12-1-097-P-29 পূর্ণমান : ১০০ [দ্রষ্টব্য : ডান পাশে প্রশ্নের মান দেওয়া হয়েছে। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়। ] ১। (ক) ‘এ’ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো। ৫ অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো : অধ্যক্ষ, আহ্বান, লক্ষণ, স্মারক, পর্যাপ্ত, মন্তব্য, ঐশ্বর্য, স্মর্তব্য ২। (ক) তরম শব্দের বানানের পাঁচটি নিয়ম লেখো। ৫ অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো : মরীচীকা, একিভূত, পরীক্ষার্থীগণ, ভৌগলিক, নুন্যতম, মনিষী সমিচীন, সম্বর্ধনা। ৩। (ক) বিশেষ্য পদের সংজ্ঞা, শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা করো। ৫ অথবা, (খ) নিচের অনুচ্ছেদ থেকে যেকোনো পাঁচটি সর্বনাম পদ চিহ্নিত করো। আজ আমার বয়স সাতাশ মাত্র। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। ৪। (ক) প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো (যেকোনো পাঁচটি):৫ বর্তমান, ধর্ম, দর্পণ, দ্রাঘিমা, ঘাতক, পার্থিব, শারীরিক, সম্রাট অথবা, (খ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো (যেকোনো পাঁচটি) : হিতাহিত, যুগান্তর, কুসুমকোমল, অনেক, তেপান্তর, হাঁটুজল, বাহুলতা। ৫। (ক) বাক্যের অর্থ অনুসারে শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা করো। ৫ অথবা, (খ) বাক্য রূপান্তর করো (যেকোনো পাঁচটি) : (i) হরিশ মানুষটা রশিক। (জটিল) (ii) বিড়ালকে বোঝানো দায় হইল। (নেতিবাচক) (iii) লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। (যৌগিক) (iv) ওকে চেনাই যায় না। (অস্তিবাচক) (v) জীবনের জন্য বৃক্ষের দিকে তাকানো প্রয়োজন। (অনুজ্ঞাবাচক) (vi) মানুষটা আজ রাতে খেতে পাবে না। (প্রশ্নবাচক) (vii) এটি ভারি লজ্জার কথা। (বিস্ময়সূচক) (viii) যে ভিক্ষা চায়, তাকে দান করো। (সরল বাক্য) ৬। (ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো : ৫ (i) কথাটি সঠিক নয়। (ii) এ কথা প্রমাণ হয়েছে। (iii) বিড়াট গরু ছাগলের হাট। (iv) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। (v) আলস্যতা পরিহার কর। (vi) আমার টাকার আবশ্যক নেই। (vii) এক অগ্রাহায়ণে শীত যায় না। (viii) চন্ডিদাশ অন্যতম শ্রেষ্ঠ কবি। অথবা, (খ) প্রদত্ত অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লেখো : তিনি ভয়ঙ্কর কবি হয়েছিলেন বটে। কিন্তু তার স্কুলের লেখাপড়ায় মনোযোগ ছিল না। তাঁর নতুন নতুন কবিতাগুলো পাঠককে আকৃষ্ট করত। তাঁর কাব্যগ্রন্থটি বিশ্বখ্যাত হয়। ৭। (ক) যেকোনো ১০টি শব্দের পারিভাষিক রূপ লেখো : ১০ Encyclopedia, Copy, Lien, Corruption, Faculty, Republic, Violation, Vacation, Equality, Postmark, Valid, Donation, Phonetics. অথবা, (খ) A good teacher is one of the most important people in any country. Bangladesh needs good teachers. A good teacher makes lessons interesting. He keeps pupils and students awake. A good teacher discovers the treasure hidden inside each student. ৮। (ক) পরীক্ষার ফলাফল প্রাপ্তির দিনের অনুভূতি ব্যক্ত করে দিনলিপি লেখো। ১০ অথবা, (খ) ‘খাদ্যে ভেজাল ও তার প্রতিকার’ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। ৯। (ক) ‘সর্বত্র বাংলা ভাষার প্রয়োগ চাই’—এ সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি খুদে বার্তা তৈরি করো। ১০ অথবা, (খ) নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে একটি আমন্ত্রণপত্র রচনা করো। ১০। সারমর্ম লেখো : ১০ দৈন্য যদি আসে, আসুক, লজ্জা কিবা তাহে মাথা উঁচু রাখিস সুখের সাথী মুখের, যদি না চাহে ধৈর্য ধরে থাকিস। রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে বুক ফুলিয়ে দাঁড়াস। আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে ঊর্ধ্বে দুহাত বাড়াস। অথবা, (খ) ভাব সম্প্রসারণ করো : কীর্তিমানের মৃত্যু নেই ১১। (ক) ইন্টারনেটের সুফল ও কুফল বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা করো। ১০ অথবা, (খ) ‘শীতের কুয়াশা ঘেরা রাত’ শিরোনামে নিচের ইঙ্গিত অবলম্বনে একটি খুদে গল্প রচনা করো। রাত ৩টা। হঠাৎ অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায় রাকিবের... ১২। যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ লেখো : ২০ (ক) ইন্টারনেট ও আজকের বিশ্ব (খ) বাংলাদেশের পর্যটন শিল্প (গ) অধ্যবসায় (ঘ) জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা (ঙ) বাংলা নববর্ষ।
দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ হতে পারে পূর্ববর্তী

দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ হতে পারে

নবম ও দশম শ্রেণি হিসাববিজ্ঞান পরবর্তী

নবম ও দশম শ্রেণি হিসাববিজ্ঞান

কমেন্ট