বাংলাদেশের বিশ্বমানের পোশাক আমদানিতে তেহরান আগ্রহী : ইরানের রাষ্ট্রদূত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু ১৭ এপ্রিল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা আগামী ১৭ এপ্রিল শুরু হবে।
আজ রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, পরীক্ষার পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা ১৭ এপ্রিল সোমবার থেকে শুরু হয়ে ১৩ জুন ২০১৭ চলবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৭ এপ্রিল থেকে ২৪ মে ২০১৭ পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাসমূহ প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে। এছাড়া পবিত্র রমজান মাসে ২৭ মে থেকে ১৩ জুন পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাসমূহ প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে।
পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd) এ পাওয়া যাবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কমেন্ট