বাংলাদেশের বিশ্বমানের পোশাক আমদানিতে তেহরান আগ্রহী : ইরানের রাষ্ট্রদূত
বাংলা প্রথম পত্র
বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘গুরুচণ্ডালী’ কাকে বলে?
ক. চলিত ও আঞ্চলিকতার মিশ্রণকে খ. সাধু ও আঞ্চলিকতার মিশ্রণকে
গ. সাধু ও কথ্য রীতির মিশ্রণকে ঘ. প্রাচীন ও আধুনিকতার মিশ্রণকে
নিচের অনুচ্ছেদটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
স্যার, তখন আমি কী বলছিলাম? আমি অত করে বললাম, তা আপনি কানই দিলেন না, আদৌ কর্ণপাতই করলেন না! গণেশ অনেকটা এগিয়ে এসেছে ততক্ষণে। দোকানের মুখে পৌঁছে মাস্টারের সম্মুখে পড়েছে। ‘কী বলেছিলে তুমি? তুমি তো আমায় কাল ব্যগ্র হতে বলেছিলে? আর এদিকে আমার আজ সর্বনাশ হয়ে গেল। ’
২। উদ্দীপকটিতে গণেশের কী ধরনের পরিচয় ফুটে উঠেছে?
ক. নিষ্ঠুরতা
খ. উদাসীনতা
গ. মূর্খতা
ঘ. রসিকতা
৩। স্যারের সর্বনাশের কারণ—
i) তাঁর অসচেতনতা
ii) ভাষা বুঝতে না পারা
iii) গণেশের মূর্খতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. iii
৪। সীতানাথ বাবু ছেলেদের লেখার মধ্যে কোন ভুলটি কখনো সহ্য করতে পারতেন না?
ক. বানান ভুল খ. গুরুচণ্ডালী ভুল
গ. ভাষাজনিত ভুল ঘ. উপমাজনিত ভুল
৫। গণেশ লাইনে দাঁড়িয়ে কী বলে চিৎকার করেছিল?
ক. স্যার ব্যগ্র হোন কল্য খ. স্যার ব্যগ্র হোন অদ্য
গ. স্যার ব্যগ্র হরণ করল ঘ. স্যার ব্যঘ্র হোন কল্য
৬। ‘দুগ্ধ ফেননিভ’ বলতে বোঝায়—
ক. দুধের ফেনার মতো সাদা ও কোমল
খ. দুধের ফেনার মতো মসৃণ ও কোমল
গ. যা দুধের ফেনার মতো উথলে ওঠে
ঘ. দুধের ফেনার মতো সাদা
৭। পণ্ডিত মশাই কেন সরকারি দোকানের লাইনে দাঁড়িয়েছিলেন?
ক. টাকা ওঠানোর জন্য খ. রেশন আনার জন্য
গ. ন্যায্যমূল্যের চাল কেনার জন্য ঘ. কম দামে জিনিস কেনার জন্য
৮। সীতানাথ বাবু ছাত্রদের লেখা রচনার লাইন ফসফস করে কেটে দিলেন কেন?
ক. লালকালি দিয়ে লেখা ছিল বলে খ. বানান ভুল ছিল বলে
গ. গুরুচণ্ডালী দোষে দুষ্ট বলে ঘ. মূল বিষয়ের সঙ্গে অসামঞ্জস্য ছিল বলে
৯। ‘ব্যগ্র হোন কল্য’—এ কথা দিয়ে গণেশ প্রকৃতপক্ষে বুঝিয়েছেন?
ক. রেশন বেশ হয়েছে খ. অত ব্যস্ত হবেন না
গ. বাঘ এসেছে ঘ. পকেট মারা গেছে
১০। সীতানাথ পণ্ডিতের সর্বনাশ হলো কেন?
ক. জমিটুকু হাতছাড়া হয়ে খ. চাকরি চলে গিয়েছিল
গ. পকেট মার হয়েছিল বলে ঘ. রেশনের চাল ফুরিয়ে গিয়েছিল বলে
উত্তর : ১. গ ২. গ ৩. গ ৪. খ ৫. ক
৬. ক ৭. খ ৮. গ ৯. গ ১০. গ।
কমেন্ট