বাংলাদেশের বিশ্বমানের পোশাক আমদানিতে তেহরান আগ্রহী : ইরানের রাষ্ট্রদূত
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
তৃতীয় অধ্যায়
সংক্ষিপ্ত প্রশ্ন
১। ঐতিহাসিক নিদর্শনগুলো থেকে আমরা কী জানতে পারি?
উত্তর : ঐতিহাসিক নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি।
২। মহাস্থানগড় কোথায় অবস্থিত?
উত্তর : বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত।
৩। মহাস্থানগড় কোন সময়কালের ইতিহাসের সাক্ষ্য বহন করে?
উত্তর : মহাস্থানগড় ৪০০ অব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ১৯০০ বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে।
৪। মৌর্য আমলে মহাস্থানগড় কী নামে পরিচিত ছিল?
উত্তর : মৌর্য আমলে মহাস্থানগড় ‘পুণ্ড্রনগর’ নামে পরিচিত ছিল।
৫। মহাস্থান গড়ে প্রাপ্ত প্রাচীন শিলালিপিটির নাম কী?
উত্তর : মহাস্থানগড়ে প্রাপ্ত প্রাচীন শিলালিপিটির নাম ব্রাহ্মী শিলালিপি।
৬। মহাস্থান গড়ে প্রাপ্ত খোদাই পাথরটি লম্বায় কত মিটার?
উত্তর : মহাস্থান গড়ে প্রাপ্ত খোদাই পাথরটি লম্বায় ৩.৩৫ মিটার।
৭। লালবাগ দুর্গের দক্ষিণে কী রয়েছে?
উত্তর : লালবাগ দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ ও একটি তিন গম্বুজবিশিষ্ট মসজিদ রয়েছে।
৮। আহসান মঞ্জিল কী?
উত্তর : বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত আহসান মঞ্জিল ছিল বাংলার নবাবদের রাজপ্রাসাদ।
৯। কোন সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত ছিল?
উত্তর : উয়ারী-বটেশ্বর সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত ছিল।
১০। উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত নিদর্শনগুলোর নাম লেখো।
উত্তর : উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার ও পাথরের পুঁতি।
১১। কোন ঐতিহাসিক স্থানটিতে বুদ্ধের দণ্ডায়মান মূর্তি রয়েছে?
উত্তর : মহাস্থান গড়ে প্রাপ্ত ‘খোদাই পাথরে’ বুদ্ধের দণ্ডায়মান মূর্তি রয়েছে।
১২। লালবাগ দুর্গের কোন দিকে গোপন প্রবেশপথ রয়েছে?
উত্তর : লালবাগ দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ রয়েছে।
১৩। পাহাড়পুর কোথায়?
উত্তর : পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায়।
১৪। পাহাড়পুরে প্রাপ্ত গড়টি কী নামে পরিচিত?
উত্তর : পাহাড়পুরে ২৪ মিটার উঁচু গড় রয়েছে। এটি ‘সোমপুর মহাবিহার’ নামে পরিচিত।
১৫। সোমপুর মহাবিহারে কতটি কুঠুরি আছে?
উত্তর : সোমপুর মহাবিহারের চারপাশে ১৭৭টি গোপন কুঠুরি আছে।
১৬। সোমপুর মহাবিহারে কী কী আছে?
উত্তর : সোমপুর মহাবিহারে ১৭৭টি গোপন কুঠুরি, মন্দির, রান্নাঘর, খাবার ঘর এবং পাকা নর্দমা আছে। এ ছাড়া এখানে জীবজন্তুর মূর্তি ও টেরাকোটা পাওয়া গেছে।
১৭। ময়নামতী স্থানটি কোন ইতিহাসের সঙ্গে জড়িত?
উত্তর : ময়নামতী অষ্টম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতীর কাহিনি ও জায়গার ইতিহাসের সঙ্গে জড়িত।
১৮। ময়নামতী কোথায় অবস্থিত?
উত্তর : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের কুমিল্লা শহরের কাছে ময়নামতী অবস্থিত।
১৯। ময়নামতী কোন সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল?
উত্তর : ময়নামতী বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল।
২০। ময়নামতীতে কোন কোন ধর্মের নিদর্শন পাওয়া গেছে?
উত্তর : ময়নামতীতে বৌদ্ধ, হিন্দু ও জৈন ধর্মের নিদর্শন পাওয়া গেছে।
২১। কোন ঐতিহাসিক স্থানটিতে শিক্ষাপ্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে?
উত্তর : ময়নামতীতে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে।
২২। ময়নামতীতে কী কী নিদর্শন পাওয়া গেছে?
উত্তর : ময়নামতীতে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে। এখানকার অন্যান্য নিদর্শনের মধ্যে রয়েছে জীবজন্তু অঙ্কিত পোড়ামাটির ফলক, যেমন—বেজির সঙ্গে যুদ্ধরত গোখরা সাপ, আগুয়ান হাতি ইত্যাদি।
২৩। ময়নামতী জাদুঘরে কী রয়েছে?
উত্তর : ময়নামতী জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলকের নিদর্শন রয়েছে।
২৪। সতেরো শতকের ইতিহাসের নিদর্শন কোনগুলো?
উত্তর : সোনারগাঁ ও লালবাগ কেল্লা সতেরো শতকের ইতিহাসের নিদর্শন।
২৫। সোনারগাঁ কোথায় অবস্থিত?
উত্তর : সোনারগাঁ ঢাকার দক্ষিণ-পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত।
২৬। সোনারগাঁ কাদের রাজধানী ছিল?
উত্তর : সোনারগাঁ প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল।
কমেন্ট