বাংলাদেশের বিশ্বমানের পোশাক আমদানিতে তেহরান আগ্রহী : ইরানের রাষ্ট্রদূত
অতিবৃষ্টির সম্ভাবনা, ৩ নম্বর সতর্কতা সংকেত
টানা কয়েকদিন ধরে প্রচণ্ড গরমের পর সোমবার (৩ এপ্রিল) মতি পাল্টেছে আবহাওয়া। রাজধানীসহ সারা দেশে নেমেছে স্বস্তির বৃষ্টি। তবে এ বৃষ্টি অতিবৃষ্টিতে পরিণত হতে পারে। ইতিমধ্যে সমুদ্রবন্দরগুলোতে ৩ (তিন) নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। তাই উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বজ্রমেঘের ঘনঘটা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ সুনামগঞ্জ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা এবং তার পাশ্ববর্তী এলাকায় মঙ্গলবার (৪ এপ্রিল) পর্যন্ত ভারি থেকে অতিবৃষ্টি হতে পারে।
আবার দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও পশ্চিমাঞ্চল তথা পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, ময়মনসিংহ, সিলেট, কুষ্টিয়া, যশোর, খুলনা ও বরিশালে বাতাসের বেগ ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাই নদী বন্দরগুলোকে ২ (দুই) নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সিলেটে ১০৯ মিলিমিটার।
কমেন্ট