বাংলাদেশের বিশ্বমানের পোশাক আমদানিতে তেহরান আগ্রহী : ইরানের রাষ্ট্রদূত
সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র
১। কত সালে পাকিস্তান গণপরিষদে প্রথম অধিবেশন শুরু হয়?
ক. ১৯৪৭ খ. ১৯৪৮
গ. ১৯৪৯ ঘ. ১৯৫০
২। পূর্ব পাকিস্তান বঞ্চনার শিকার হয়—
i. সেনাবাহিনীতে
ii. সিভিল সার্ভিসে
iii. শিক্ষা খাতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। কানাডায় আয়তনের তুলনায় জনবসতি অনেক কম। কানাডার সঙ্গে বাংলাদেশের কোন সমাজের সাদৃশ্য রয়েছে?
ক. শহুরে খ. পৌর
গ. গ্রামীণ ঘ. নগর
৪। বর্ধিত পরিবার কয় পুরুষের?
ক. এক খ. দুই
গ. তিন ঘ. চার
৫। ফেরদৌসি তার চাচাতো ভাইকে বিয়ে করেছে। এ ক্ষেত্রে তাদের মধ্যে সংঘটিত বিবাহটি কোন ধরনের?
ক. প্যারালাল কাজিন বিবাহ
খ. ক্রস কাজিন বিবাহ
গ. লেভিরেট বিবাহ
ঘ. সরোরেট বিবাহ
৬। নারী-পুরুষের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে কিভাবে?
ক. প্রাকৃতিক পার্থক্যের কারণে
খ. সমাজ সৃষ্ট পার্থক্যের কারণে
গ. দৈহিক পার্থক্যের কারণে
ঘ. মানসিক পার্থক্যের কারণে
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
তরিকুল ইসলাম বিদ্যুৎ বিল পরিশোধ করবে। সে জন্য তার মোবাইল ফোন থেকে মেসেজ পাঠিয়ে বিল পরিশোধ নিশ্চিত করেছে। এতে তার সময় ও অর্থ সাশ্রয় হয়েছে।
৭। তরিকুল ইসলাম কোন প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করেছে?
ক. বৈজ্ঞানিক খ. তথ্য-প্রযুক্তি
গ. কম্পিউটার ঘ. মোবাইল
৮। প্রযুক্তি—
i. জনগণের সেবাদানের মানকে উন্নত করে
ii. শিক্ষার অগ্রগতিকে বাধাগ্রস্ত করে
iii. ব্যবসা-বাণিজ্যকে প্রভাবিত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। জঙ্গিদের ভুল পথে পরিচালনার জন্য দায়ী কোনটি?
ক. ধর্মীয় ফতোয়া খ. ধর্মীয় ঐতিহ্য
গ. ধর্মান্ধতা ঘ. ধর্মের অপব্যাখ্যা
১০। BARD কোন জেলায় অবস্থিত?
ক. বগুড়া খ. রাজশাহী
গ. কুমিল্লা ঘ. রংপুর
১১। ‘স্বনির্ভর আন্দোলন’ কোন ধরনের সংস্থা?
ক. জাতীয় খ. বেসরকারি
গ. সাংস্কৃতিক ঘ. আন্তর্জাতিক
১২। সর্বপ্রথম কে গ্রামীণ উন্নয়ন কর্মসূচি চালু করেন?
ক. ড. মুহাম্মদ ইউনুস
খ. আখতার হামিদ খান
গ. ফজলে হাসান আবেদ
ঘ. জয়নুল আবেদিন
১৩। বাংলাদেশে মাদকদ্রব্যের সহজলভ্যতার জন্য দায়ী কোনটি?
ক. চোরাচালান খ. প্রচুর পরিমাণে আমদানি
গ. ভৌগোলিক অবস্থান ঘ. অর্থনৈতিক সচ্ছলতা
১৪। ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি কার?
ক. আবুল ফজলের খ. সৈয়দ গোলাম হোসেন খানের
গ. আল-বেরুনির ঘ. কৌটিল্যের
১৫। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সমাজবিজ্ঞানের সূচনা হয় কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদানের মাধ্যমে?
ক. রাজশাহী খ. ঢাকা
গ. চট্টগ্রাম ঘ. সিলেট
১৬। বাংলাদেশকে সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্গস্বরূপ বলে মন্তব্য করেন কে?
ক. ড. অনুপম সেন খ. ক্লড লেডি স্ট্রুস
গ. এ কে নাজমুল করিম ঘ. ড. পেরি বেসেইনি
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
অগ্রহায়ণ মাসে নতুন ধানের পিঠা-পুলির আয়োজন করা হয় গ্রামের প্রতিটি ঘরে ঘরে। ওই আয়োজনকে কেন্দ্র করে তাদের মধ্যে পারস্পরিক সামাজিক সম্পর্ক আরো দৃঢ় হয়।
১৭। অনুচ্ছেদে কোন উৎসবের ইঙ্গিত করা হয়েছে?
ক. হালখাতা খ. নববর্ষ উৎসব
গ. নবান্ন উৎসব ঘ. ধর্মীয় উৎসব
১৮। উক্ত উৎসবের ক্ষেত্রে প্রযোজ্য তথ্যগুলো হলো—
i. সংস্কৃতির উৎস
ii. ধর্মীয় কর্তব্য পালন করা
iii. সম্প্রীতি বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। লিখিত ভাষার প্রথম উদ্ভব হয়েছিল কোন যুগে?
ক. প্রাচীন প্রস্তর যুগে খ. তাম্র যুগে
গ. ব্রোঞ্জ যুগে ঘ. লৌহ যুগে
২০। প্রত্নতত্ত্বের প্রধান উদ্দেশ্য কী?
ক. জানা সত্য থেকে অজানা সত্যে গমন করা
খ. প্রাচীনকালের মানুষের ইতিবৃত্ত খুঁজে বের করা
গ. নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা
ঘ. মানব সভ্যতার ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়া
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রাজন ও সুজন ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে আলোচনা করে। রাজন বলল, একটি জনগোষ্ঠী ক্ষুদ্র জাতিসত্তার অন্তর্গত। তারা নিজেদের আরাকানি হিসেবে পরিচয় দিতেই বেশি আগ্রহী। এরা বেশির ভাগই কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, পটুয়াখালী ইত্যাদি স্থানে বসবাস করে।
২১। অনুচ্ছেদে উল্লিখিত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাম কী?
ক. চাকমা খ. মারমা
গ. গারো ঘ. খাসিয়া
২২। উল্লিখিত জাতিগোষ্ঠীর সামাজিক জীবনব্যবস্থা হলো—
i. দুটি প্রধান গোত্র হচ্ছে পালিংসা ও রিগ্রিসা
ii. অন্তর্বিবাহ ও বহির্বিবাহ উভয় রীতিই প্রচলিত
iii. পিতৃতান্ত্রিক পরিবারব্যবস্থা প্রচলিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। ২১ দফা প্রণয়নে যুক্তফ্রন্ট গঠিত হয়—
i. আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি
ii. নেজামে ইসলাম, গণতন্ত্রী দল
iii. মুসলিম লীগ, নেজামে ইসলাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪। পাহাড়পুর বিহারটি সর্বপ্রথম কার নজরে আসে?
ক. বেসমাকোট খ. বুকানন হ্যামিল্টন
গ. আলেকজান্ডার ক্যানিংহাম ঘ. ইবনে বতুতা
২৫। বগুড়ার মহাস্থানগড়—
i. হিন্দু সভ্যতার ধ্বংসাবশেষ
ii. বৌদ্ধ সভ্যতার ধ্বংসাবশেষ
iii. আর্য সভ্যতার ধ্বংসাবশেষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের ছকটি লক্ষ করো এবং ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ময়নামতি
কৌটিলা মুড়া
রূপবান মুড়া
সর্বমোট ১১৫টি কক্ষ
২৬। সর্বমোট ১১৫টি কক্ষ কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে নির্দেশ করে?
ক. আনন্দ বিহার খ. শালবন বিহার
গ. চার পত্র মুড়া ঘ. সোমপুর বিহার
২৭। চাকমা সমাজের মৌজার প্রধান কে?
ক. কারবারী খ. চাকমা রাজা
গ. ডেপুটি কমিশনার ঘ. হেডম্যান
২৮। সাঁওতাল পুরুষরা পরিধান করে—
i. ধুতি
ii. নেংটি
iii. লুঙ্গি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯। খাসিয়া নৃগোষ্ঠীর পরিবারব্যবস্থা কিরূপ?
ক. পিতৃতান্ত্রিক খ. যৌথ
গ. নয়াবাস ঘ. মাতৃতান্ত্রিক
৩০। কোচ উপজাতিরা কোন ধর্মের অনুসারী?
ক. হিন্দু খ. বৌদ্ধ
গ. খ্রিস্টান ঘ. ইসলাম
উত্তর : ১. খ ২. ঘ ৩. গ ৪. গ ৫. ক ৬. গ ৭. খ ৮. খ ৯. গ ১০. গ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. গ ২০. খ ২১. খ ২২. ঘ ২৩. ক ২৪. গ ২৫. ক ২৬. খ ২৭. ঘ ২৮. ক ২৯. ঘ ৩০. ক।
কমেন্ট