বাংলা দ্বিতীয় পত্র

বাংলা দ্বিতীয় পত্র

001529kalerkantho.com-04-04-17-29_ ১। ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে? ক) অক্ষর খ) ফলা গ) বর্ণ ঘ) কার ২। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? ক) ধ্বনি খ) অক্ষর গ) ধাতু ঘ) প্রকৃতি ৩। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে— ক) ৩২, ৮, ১০ খ) ৩২, ৭, ১১ গ) ৩০, ৮, ১২ ঘ) ৩২, ৭, ৯ ৪। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি? ক) ৮টি খ) ১০টি গ) ১১টি ঘ) ৩২টি ৫। বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ আছে? ক) ১১টি খ) ২৫টি গ) ৪০টি ঘ) ৫০টি ৬। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? ক) ঋ খ) অ গ) এ ঘ) ঈ ৭। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? ক) আ-কার খ) ই-কার গ) ঈ-কার ঘ) কার ৮। কোন মৌলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপ নেই? ক) আ খ) অ গ) ই ঘ) এ্যা ৯। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? ক) হস খ) কার গ) ফলা ঘ) বর্গ ১০। ‘ক’ হতে ‘ম’ পর্যন্ত বর্ণসমূহকে কী বলে? ক) স্পর্শ বর্ণ খ) দীর্ঘ বর্ণ গ) মহাপ্রাণ বর্ণ ঘ) স্বল্পপ্রাণ বর্ণ ১১। ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি? ক) জিহ্বা ও তালু খ) কণ্ঠ্য ও জিহ্বা গ) দন্ত্য ও ওষ্ঠ্য ঘ) জিহ্বা ও ওষ্ঠ্য ১২। পশ্চাৎ দন্তমূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী? ক) দন্ত্যধ্বনি খ) তালব্য ধ্বনি গ) মূর্ধন্য ধ্বনি ঘ) কণ্ঠ্য ধ্বনি ১৩। জিহ্বা মূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী? ক) মূর্ধন্য ধ্বনি খ) দন্ত্য ধ্বনি গ) কণ্ঠ্য ধ্বনি ঘ) তালব্য ধ্বনি ১৪। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণের সংখ্যা কয়টি? ক) ছয়টি খ) পাঁচটি গ) চারটি ঘ) তিনটি ১৫। বাংলা স্পর্শ ব্যঞ্জনবর্ণগুলোয় কয়টি নাসিক্য বর্ণ আছে? ক) তিনটি খ) চারটি গ) পাঁচটি ঘ) সাতটি ১৬। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? ক) ২১টি খ) ২৩টি গ) ২৫টি ঘ) ২৭টি ১৭। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি? ক) ১১টি খ) ২৫টি গ) ৩৯টি ঘ) ২টি ১৮। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে কোন ধ্বনি বলে? ক) অঘোষ খ) ঘোষ গ) অল্পপ্রাণ ঘ) মহাপ্রাণ ১৯। উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ-কে কী ধ্বনি বলা হয়? ক) সম্মুখ ধ্বনি খ) পশ্চাৎ ধ্বনি গ) স্বরধ্বনি ঘ) কেন্ত্রীয় ধ্বনি ২০। তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত্য ‘অ’-হয়? ক) বিবৃত খ) সংবৃত গ) অপ্রকৃত ঘ) প্রকৃত উত্তর : ১. গ ২. ক ৩. ক ৪. খ ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. গ ১৪. ঘ ১৫. গ ১৬. গ ১৭. ঘ ১৮. খ ১৯. ঘ ২০. খ।
নবম ও দশম শ্রেণি বাংলা দ্বিতীয় পত্র পূর্ববর্তী

নবম ও দশম শ্রেণি বাংলা দ্বিতীয় পত্র

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র পরবর্তী

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র

কমেন্ট