বাংলাদেশের বিশ্বমানের পোশাক আমদানিতে তেহরান আগ্রহী : ইরানের রাষ্ট্রদূত
নবম ও দশম শ্রেণি বাংলা দ্বিতীয় পত্র
১। ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়?
ক) আদিতে খ) মাঝে
গ) অন্তে ঘ) আদি ও অন্তে
২। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক স্বরধ্বনি দুটি কী কী?
ক) ঐ, ঔ খ) এ, ঐ
গ) ও, ঔ ঘ) উ, ঊ
৩। কোন ধ্বনিতে উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
ক) মহাপ্রাণ ধ্বনি
খ) শ্বাস ধ্বনি
গ) অল্পপ্রাণ ধ্বনি
ঘ) অঘোষ ধ্বনি
৪। কোনটি নাসিক্য ধ্বনি?
ক) জ খ) গ
গ) ম ঘ) ছ
৫। কোনটি কম্পনজাত ধ্বনি?
ক) ল খ) ম
গ) র ঘ) ড়
৬। শ, ষ, স, হ—এই চারটি বর্ণকে কী বলে?
ক) স্পর্শ বর্ণ
খ) শিস বর্ণ
গ) পাশ্চিক বর্ণ
ঘ) উষ্ম বর্ণ
৭। কোন ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত থাকে?
ক) ‘অ’ ধ্বনি
খ) ‘আ’ ধ্বনি
গ) ‘ই’ ধ্বনি
ঘ) ‘উ’ ধ্বনি
৮। নিচের কোন দুটি তাড়নজাত ধ্বনি?
ক) ব, ল খ) র, ঙ
গ) ড়, ঢ় ঘ) ণ, ন
৯। ‘ক্ষ’ সংযুক্ত বর্ণটির বিশ্লেষিতরূপ কোনটি সঠিক?
ক) ষ্+ক খ) খ্+ষ
গ) ক্+ষ ঘ) ক্+খ
১০। হ্ম—এই যুক্তবর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি?
ক) হ্+ম খ) ষ্+হ
গ) ষ্+ম ঘ) ক্+ষ
১১। বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
ক) চারটি
খ) পাঁচটি
গ) ছয়টি
ঘ) এগারোটি
১২। ‘শীতের সঞ্চয় চাই’—সঞ্চয় শব্দে যুক্তবর্ণ—
ক) চ্, ঞ খ) ঞ, জ
গ) ঞ, চ ঘ) ঞ, ছ
১৩। ‘উষ্ণ’ শব্দের যুক্তবর্ণের বিশ্লেষণ কোনটি?
ক) ষ্+ন
খ) ষ্+ঞ
গ) ষ্+ণ
ঘ) ষ্+ঙ
১৪। বাংলা বর্ণমালায় ‘কার’ কয়টি?
ক) ১০টি খ) ৮টি
গ) ৯টি ঘ) ১১টি
১৫। ধ্বনি উচ্চারণের উৎস কোনটি?
ক) কণ্ঠ
খ) শ্বাসনালি
গ) স্বরতন্ত্রী
ঘ) ফুসফুস
উত্তর: ১. ক ২. ক ৩. গ ৪. গ ৫. গ ৬. ঘ ৭. খ ৮.গ ৯. গ ১০. ক ১১. গ ১২.গ ১৩. গ ১৪. ক ১৫. ঘ।
কমেন্ট