বাংলা দ্বিতীয় পত্র

বাংলা দ্বিতীয় পত্র

index বহু নির্বাচনী প্রশ্ন ১। ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক. ধ্বনিতত্ত্বে খ. রূপতত্ত্বে গ. বাক্যতত্ত্বে ঘ. অর্থতত্ত্বে ২। আ+আ=আ হয় এই সূত্রে প্রয়োগ কোনটিতে হয়েছে? ক. প্রাণাধিক খ. কথামৃত গ. রত্নাকর ঘ. মহাশয় ৩। প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে? ক. বিষমীভবন খ. সমীভবন গ. অসমীকরণ ঘ. স্বরসংগতি ৪। কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ? ক. গবাক্ষ খ. তৎকাল গ. রাজ্ঞী ঘ. ষষ্ঠ ৫। ‘মনীষা’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. মন+ঈষা খ. মনস্+ঈষা গ. মনন+ঈষা ঘ. মনি+ঈষা ৬। ‘অহরহ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. অহঃ+রহ খ. অহ+রহ গ. আহ+রহ ঘ. অহঃ+অহ ৭। ‘রাজ্ঞী’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. রাজ্+নি খ. রাজ্+নী গ. রা+জ্ঞী ঘ. রাগ+নী ৮। কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ? ক. পরস্পর খ. সংরক্ষণ গ. পরিষ্কার ঘ. উল্লাস ৯। ‘সুবন্ত’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? ক. সুব+অন্ত খ. সু+অন্ত গ. সুভ+অন্ত ঘ. সুপ্+অন্ত ১০। সমাসের রীতি বাংলার এসেছে কোন ভাষা থেকে? ক. হিন্দি খ. সংস্কৃত গ. প্রাকৃত ঘ. ফারসি ১১। ‘অহি-নকুল’ কোন শ্রেণির দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ক. বিরোধার্থক খ. বিপরীতার্থক গ. সমার্থক ঘ. মিলনার্থক ১২। অর্থ প্রাধান্যের দিক থেকে কর্মধারয়ের বিপরীত সমাস কোনটি? ক. তত্পুরুষ খ. দ্বন্দ্ব গ. অব্যয়ীভাব ঘ. বহুব্রীহি ১৩। ‘মহাকীর্তি’র সঠিক ব্যাসবাক্য কোনটি? ক. মহান যে কীর্তি খ. মহা যে কীর্তি গ. মহতী যে কীর্তি ঘ. মহা কীর্তি যার ১৪। ‘কমলাক্ষ’-এর সঠিক ব্যাসবাক্য হলো— ক. কমল অক্ষির ন্যায় খ. কমল অক্ষের ন্যায় গ. কমলের ন্যায় অক্ষি যার ঘ. কমলের ন্যায় অক্ষ যার ১৫। উপকরণবাচক বিশেষ্য পদ পূর্ব পদে বসে কোন তত্পুরুষ সমাস হয়? ক. তৃতীয়া খ. দ্বিতীয়া গ. চতুর্থী ঘ. পঞ্চমী ১৬। ‘জায়া’ শব্দটি বহুব্রীহি সমাসে কী হয়? ক. দম খ. জানি গ. যুবতী ঘ. পত্নী ১৭। নিত্য সমাসের উদাহরণ কোনটি? ক. সেতার খ. দেশান্তর গ. বেতার ঘ. সহোদর ১৮। ‘Clr’ অর্থে অব্যয়ীভাব সমাস কোনটি? ক. আগাছা খ. আজীবন গ. আগমন ঘ. আরক্তিম ১৯। ধাতু বা প্রকৃতির অন্তধ্বনির আগের ধ্বনির নাম কী? ক. উপধা খ. অনুধা গ. ব্যবধা ঘ. শতধা ২০। যেসব ধাতু বা শব্দ মূল্যের শেষে প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কী বলে? ক. শব্দমূল খ. ক্রিয়ামূল গ. বিভক্তি ঘ. প্রকৃতি ২১। ‘নম্র’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি? ক. ন্+ম্র খ. নম্+ব্র গ. নম্+র ঘ. নিম্+র ২২। কোনটি নিপাতনে সিদ্ধ কৃদন্ত শব্দ? ক. উক্তি খ. মুক্তি গ. ভক্তি ঘ. শক্তি উত্তর : ১. ক ২. ঘ ৩. খ ৪. ক ৫. খ ৬. ঘ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. ক ২০. খ ২১. গ ২২. ঘ
শিশুর সুস্থ দেহ ও মনের জন্য করণীয় পূর্ববর্তী

শিশুর সুস্থ দেহ ও মনের জন্য করণীয়

পঞ্চম শ্রেণি বাংলা পরবর্তী

পঞ্চম শ্রেণি বাংলা

কমেন্ট