বাংলাদেশের বিশ্বমানের পোশাক আমদানিতে তেহরান আগ্রহী : ইরানের রাষ্ট্রদূত
প্রশ্ন আনতে গিয়ে আটক কালো গ্লাসের ৪ গাড়ি
চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) প্রশ্ন আনতে গিয়ে কালো গ্লাসের চারটি গাড়ি আটক হয়েছে। ৮ এপ্রিল শনিবার শনিবার সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারিতে গাড়িগুলো আটক করা হয়। জব্দকৃত গাড়িগুলো- তেজগাঁও মহিলা কলেজ কেন্দ্র (কেন্দ্র নম্বর ঢাকা-৩৫), নিউ মডেল ডিগ্রি কলেজ কেন্দ্র (ঢাকা-৮), আলহাজ মকবুল হোসেন কলেজ কেন্দ্র (ঢাকা-৪১) ও তেজগাঁও কলেজ কেন্দ্র (ঢাকা-৪১)।
গাড়িগুলো জব্দ করে ঢাকা ট্রেজারিতে রাখা হয় বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) অদ্বৈত কুমার রায়। তিনি জানান, কালো গ্লাসের গাড়িতে করে ট্রেজারি থেকে প্রশ্ন আনা যাবে না- মর্মে শিক্ষা মন্ত্রণালয় গত বৃহস্পতিবার নির্দেশনা জারি করা সত্ত্বেও গাড়িগুলো শনিবার সকালে প্রশ্ন নিতে পাঠানো হলে তা আটক করা হয়।
এর আগে, স্মার্টফোন সঙ্গে নিয়ে ট্রেজারি থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র আনতে যাওয়ায় তিন শিক্ষককে আটক করে পুলিশে দেওয়া হয়। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তাদের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি ব্যবস্থাও নেওয়া হবে, কোনোভাবেই রেহাই পাবেন না।
কমেন্ট