বাংলাদেশের বিশ্বমানের পোশাক আমদানিতে তেহরান আগ্রহী : ইরানের রাষ্ট্রদূত
অর্থনীতি
প্রথম অধ্যায়
অর্থনীতির পরিচয়
বহু নির্বাচনী প্রশ্ন
১। সভ্যতার যুগে অর্থনীতি বিষয়ে অগোছালোভাবে আলোচনা হয়—
ক. কৌটিল্যের অর্থশাস্ত্রে
খ. ধর্মগ্রন্থে বা দর্শনের বইয়ে
গ. বাইবেলে
ঘ. গীতায়
২। প্রাচীন ভারতে চতুর্থ খ্রিস্টপূর্বে অর্থনীতি বিষয়ে কোন গ্রন্থ রচিত হয়?
ক. অর্থবিদ্যা খ. মহাভারত
গ. কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’ ঘ. টাঁকশাল
৩। ১৫৯০-১৭৮০ খ্রিস্টাব্দে ইউরোপের কোন কোন দেশে ‘বাণিজ্যবাদ’ প্রসারিত হয়?
ক. ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালিতে
খ. ইতালি ও আমেরিকায়
গ. আমেরিকা ও ইংল্যান্ডে
ঘ. আমেরিকা ও জার্মানিতে
৪। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে কোন দেশে ‘ভূমিবাদ’ মতবাদ প্রচারিত হয়?
ক. আমেরিকায় খ. ইতালিতে
গ. ফ্রান্সে ঘ. জার্মানিতে
৫। ভূমিবাদীদের মতে উৎপাদনশীল খাত কোনটি?
ক. ব্যবসা খ. খনি
গ. বন ঘ. কৃষি
৬। অ্যাডাম স্মিথ কোন দেশের অর্থনীতিবিদ ছিলেন?
ক. আমেরিকার খ. ইংল্যান্ডের
গ. জার্মানির ঘ. ফ্রান্সের
৭। “An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations” গ্রন্থটি কে রচনা করেন?
ক. স্যামুয়েলসন
খ. ড. ইউনূস
গ. অ্যাডাম স্মিথ
ঘ. রবিন্স
৮। মানুষ যা চায় তার সব কিছু পায় না। এই না পাওয়াকে কী বলে?
ক. দুষ্প্রাপ্যতা খ. দুর্লভ
গ. আকাঙ্ক্ষা ঘ. অভাব
৯। জনাব রহমান তাঁর ছেলেকে পরীক্ষায় ‘এ-প্লাস’ পেলে একটি সাইকেল কিনে দেবেন বলে আশ্বাস দেন। রহমান সাহেবের এ কাজকে অর্থনীতির ভাষায় কী বলা হয়?
ক. উৎসাহ খ. প্রণোদনা
গ. উদ্দীপনা ঘ. প্রেষণা
১০। ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমম্বয় সাধনসংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে। ’ সংজ্ঞাটি কোন অর্থনীতিবিদের?
ক. রবিন্সের
খ. ড. ইউনূসের
গ. অ্যাডাম স্মিথের
ঘ. স্যামুয়েলসনের
১১। কাকে অর্থনীতির জনক বলা হয়?
ক. রবিন্সকে
খ. ড. ইউনূসকে
গ. অ্যাডাম স্মিথকে
ঘ. স্যামুয়েলসনকে
১২। ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা জাতিগুলোর সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে। ’ উক্তিটি কার?
ক. রবিন্সের
খ. ড. ইউনূসের
গ. অ্যাডাম স্মিথের
ঘ. স্যামুয়েলসনের
১৩। কোন জিনিসকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে ওঠে?
ক. সম্পদকে খ. নদীকে
গ. বাজারকে ঘ. বন্দরকে
১৪। মানুষের অর্থনৈতিক কার্যাবলির মূল উদ্দেশ্য কী?
ক. সম্পদ আহরণ
খ. অর্থ আহরণ
গ. পরিবারের ভরণপোষণ
ঘ. সুখ-শান্তি প্রতিষ্ঠা
১৫। কোন অর্থনীতিবিদ সম্পদের চেয়ে মানবকল্যাণের ওপর অধিক গুরুত্ব আরোপ করেন?
ক. রবিন্স
খ. ড. ইউনূস
গ. আলফ্রেড মার্শাল
ঘ. অ্যাডাম স্মিথ
১৬। অর্থনীতির মূল উদ্দেশ্য কী?
ক. দারিদ্র্য বিমোচন
খ. কল্যাণ সাধন
গ. অর্থনৈতিক উন্নয়ন
ঘ. অভাব মোচন
১৭। পরপর তিনটি কলা খেলে তিন নম্বর কলাকে অর্থনীতির ভাষায় কী বলা হয়?
ক. প্রারম্ভিক কলা
খ. অতিরিক্ত কলা
গ. বিশেষ কলা
ঘ. প্রান্তিক কলা
১৮। মানুষ প্রণোদনা পেলে কী করে?
ক. বেশি কাজ করে
খ. সবাই মিলে কাজ করে
গ. অধিকতর যত্নের সঙ্গে কাজ করে
ঘ. কাজ করার আগ্রহ হরিয়ে ফেলে
উত্তর : ১. খ ২. গ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. গ ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. গ।
কমেন্ট