বাংলা প্রথম পত্র

বাংলা প্রথম পত্র

235043kalerkantho-09-03-2017-35 কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর বহু নির্বাচনী প্রশ্ন ১। ‘কাবুলিওয়ালা’ গল্পের লেখক কে? ক) হবীবুল্লাহ বাহার খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) কাজী নজরুল ইসলাম ঘ) সেলিনা হোসেন ২। ‘আমি তো সওদা করিতে আসি না’ এটা কার কথা? ক) মিনির খ) মিনির বাবার গ) মিনির মায়ের ঘ) কাবুলিওয়ালার ৩। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন? ক) ষোলো বছর বয়সে খ) সতেরো বছর বয়সে গ) আঠারো বছর বয়সে ঘ) উনিশ বছর বয়সে ৪। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? ক) কলকাতায় খ) ঢাকায় গ) করাচিতে ঘ) দিল্লিতে ৫। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? ক) ১৮৩১ সালে খ) ১৮৪১ সালে গ) ১৮৫১ সালে ঘ) ১৮৬১ সালে ৬। কৈশোরক সংকলন কাদের জন্য লেখা? ক) বড়দের জন্য খ) ছোটদের জন্য গ) পুরুষদের জন্য ঘ) মহিলাদের জন্য ৭। সাহিত্যে এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান কে? ক) ড. মুহাম্মদ ইউনূস খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) অং সান সু চি ঘ) ড. অমর্ত্য সেন ৮। মিনির বয়স কত? ক) পাঁচ বছর খ) ছয় বছর গ) সাত বছর ঘ) আট বছর ৯। কাবুলিওয়ালার হাতে কী ছিল? ক) আঙুরের বাক্স খ) আতাফলের বাক্স গ) কিশমিশের বাক্স ঘ) জামের বাক্স ১০। কাবুলিওয়ালার পরনে কী ছিল? ক) পরিষ্কার জামা খ) ময়লা ঢিলা কাপড় গ) পরিষ্কার ঢিলা কাপড় ঘ) পরিষ্কার আঁটসাঁট কাপড় ১১। ‘লড়কি’ শব্দের অর্থ কী? ক) ছেলে খ) মেয়ে গ) বাবা ঘ) মা ১২। কাবুলিওয়ালা কারা? ক) কলকাতার অধিবাসী খ) কাবুলের অধিবাসী গ) দিল্লির অধিবাসী ঘ) ঢাকার অধিবাসী ১৩। ‘নভেল’ শব্দের অর্থ কী? ক) গল্পের বই খ) ছড়ার বই গ) উপন্যাস ঘ) ঐতিহাসিক বই ১৪। বিশ্বের সব পিতার পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপ উন্মোচিত হয়েছে কোন রচনায়? ক) লখার একুশে খ) কাবুলিওয়ালায় গ) সেই ছেলেটিতে ঘ) ছবির রং-এ ১৫। আফগানিস্তানের আবহাওয়া কেমন? ক) শীতল খ) আর্দ্র গ) রুক্ষ ঘ) নাতিশীতোষ্ণ ১৬। ‘আজিকার এই শুভদিনে এ লোকটা এখান হইতে গেলেই ভালো হয়’—এ কথা কে ভাবলেন? ক) মিনি খ) মিনির বাবা গ) মিনির মা ঘ) পাহারাওয়ালা ১৭। কাবুলিওয়ালা সম্পর্কে সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না কে? ক) দারোয়ান খ) মিনি গ) মিনির মা ঘ) মিনির বাবা ১৮। কাবুলিওয়ালার ঝুলিতে জীবিত মানবসন্তান আছে—এটা কার ধারণা? ক) মিনির মার খ) মিনির বাবার গ) লেখকের ঘ) মিনির ১৯। ‘রাঙাচেলি পরা কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। ’—কার সামনে? ক) রহমতের খ) মিনির মার গ) মিনির বাবার ঘ) পাহারাওয়ালার ২০। ‘শ্রীনিকেতন’ প্রতিষ্ঠা করেন কে? ক) কাজী নজরুল ইসলাম খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) সৈয়দ মুজতবা আলী ঘ) রথীন্দ্রনাথ ঠাকুর ২১। কাবুলিওয়ালা মিনিকে ঝোলা থেকে কী বের করে দিয়েছিল? ক) বাদাম খ) কিশমিশ খোবানি গ) সন্দেশ ঘ) আঙুর ২২। রহমত গভীর নিঃশ্বাস ফেলে মাটিতে বসে পড়ল। কেন? ক) নিজের মেয়ের কথা স্মরণ করে খ) মিনির বিয়ে হচ্ছে বলে গ) মিনির সঙ্গে দেখা হবে না বলে ঘ) তিনি জেলে যাবেন বলে ২৩। মিনি চলে যাওয়ার পর রহমত— i) মাটিতে বসে ii) দীর্ঘ নিঃশ্বাস ফেলল iii) চলে গেল নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii ও iii উত্তর: ১. খ ২. ঘ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. খ ৮. ক ৯. ক ১০. খ ১১. খ ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০. খ ২১. খ ২২. ক ২৩. ক।
সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র পূর্ববর্তী

সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র

দাওরায়ে হাদিস পরীক্ষা ১৫ মে শুরু পরবর্তী

দাওরায়ে হাদিস পরীক্ষা ১৫ মে শুরু

কমেন্ট