মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
নিউট্রিনো
[সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে নিউট্রিনো নিয়ে অল্প কথায় আলোচনা করা হয়েছে। ]
নিউট্রিনো (Neutrion) হচ্ছে ক্ষুদ্র নিরপেক্ষ কণা। বৈদ্যুতিক চার্জবিহীন ও দুর্বল সক্রিয় এই পারমাণবিক কণা সম্পর্কে গবেষকদের ধারণা, এটি অশূন্য ভরের কণা। পদার্থের মধ্য দিয়ে এই কণা প্রায় অবিকৃতভাবে চলাচল করতে পারে। নিউট্রিনোকে গ্রিক বর্ণ নিউ (v) দিয়ে প্রকাশ করা হয়।
পদার্থবিজ্ঞানের খ্যাতনামা ল্যাবরেটরি স্যার্নের বিজ্ঞানীরা গবেষণা করে জানান, নিউট্রিনো আলোর চেয়ে দ্রুত গতিতে চলতে পারে। পরে অবশ্য দেখা গেল, তথ্যটি ঠিক নয়। কেউ কেউ নিউট্রিনোকে ‘ভুতুড়ে কণা’ বলেও ডাকে।
১৯৩৪ সালে প্রথমবারের মতো নিউট্রিনোর অস্তিত্ব সম্পর্কে জানা যায়।
২০১৫ সালে পদার্থবিজ্ঞানে যে দুই বিজ্ঞানী নোবেল পান, তাঁরাও নিউট্রিনো নিয়ে গবেষণা করেন। এ ব্যাপারে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সের পক্ষ থেকে বলা হয়, নিউট্রিনোর ভর নির্ণয়ে তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।
কমেন্ট