মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
হিসাববিজ্ঞান
দ্বিতীয় অধ্যায়
লেনদেন
বহু নির্বাচনী প্রশ্ন
১। কোনটি থেকে লেনদেনের জন্ম হয়?
ক) ঘটনা খ) ভবিষ্যৎ ঘটনা
গ) আর্থিক ঘটনা ঘ) অনার্থিক ঘটনা
২। ঘটনা কয় প্রকার?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫
৩। লেনদেন শব্দটির আভিধানিক অর্থ হলো—
i) গ্রহণ ও প্রদান
ii) দেওয়া ও নেওয়া
iii) Give and take
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪। লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য কয়টি?
ক) ৫টি খ) ৬টি
গ) ৭টি ঘ) ৮টি
৫। লেনদেনের বৈশিষ্ট্য হলো—
i) অর্থের অঙ্কে পরিমাপযোগ্য
ii) আর্থিক অবস্থার পরিবর্তন
iii) ঐতিহাসিক ঘটনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬। অনাদায়ী পাওনা সঞ্চিত লেনদেনটির মধ্যে লেনদেনের কোন বৈশিষ্ট্য বিশেষভাবে পরিলক্ষিত হয়?
ক) ঐতিহাসিক ঘটনা খ) দ্বৈতসত্তা
গ) দৃশ্যমানতা ঘ) হিসাব সমীকরণে প্রভাব
৭। পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান—এটি কী?
ক) নগদ লেনদেন খ) অনগদ লেনদেন
গ) অদৃশ্যমান লেনদেন ঘ) লেনদেন নয়
৮। হিসাব সমীকরণের উপাদান কয়টি?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
৯। মালিকানাস্বত্বকে প্রভাবিত করার উপাদান কয়টি?
ক) ৩টি খ) ৪টি
গ) ৫টি ঘ) ৬টি
১০। মালিকানাস্বত্বকে প্রভাবিত করে—
i) আয়
ii) ব্যয়
iii) উত্তোলন
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১। হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি?
ক) A= L+(C+R-E-D)
খ) A=L+(C-R+E+D)
গ) A= L+(C-R+E-D)
ঘ) A=L+(C-R-E+D)
১২। ধারে যন্ত্রপাতি ক্রয় এই লেনদেনটিতে হিসাব সমীকরণের কোন দুটি উপাদানের ওপর প্রভাব বিস্তার করবে?
ক) A ও L খ) A ও E
গ) L ও E ঘ) A ও A
১৩। রেভিনিউ শব্দটির অর্থ কী?
ক) সম্পদ খ) দায়
গ) ব্যয় ঘ) আয়
১৪। মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়—
i) মালিকের বিনিয়োগ দ্বারা
ii) আয় দ্বারা
iii) দায় দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। মালিকানাস্বত্ব হ্রাস পায় কখন?
ক) আয় হ্রাস পেলে খ) ব্যয় হ্রাস পেলে
গ) সম্পদ হ্রাস পেলে ঘ) দায় হ্রাস পেলে
১৬। মোট সম্পদের ওপর তৃতীয় পক্ষের দাবিকে কী বলে?
ক) সম্পদ খ) দায়
গ) ব্যয় ঘ) আয়
১৭। ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে কী বলে?
ক) দেনাদার খ) পাওনাদার
গ) মালিকানাস্বত্ব ঘ) সঞ্চিতি
১৮। মালিকানাস্বত্ব কমলে মোট আয় কী হবে?
ক) বাড়বে খ) কমবে
গ) উভয়ই হবে ঘ) কোনোটিই হবে না
উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
২০১৭ সালের জানুয়ারি মাস
মি রহিম ৫,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। তিনি জানু. ৩ তারিখে ১,০০,০০০ টাকার পণ্য ধার ক্রয় করেন। জানু. ৭ ক্রয়কৃত পণ্য ফেরত দিলেন ১০,০০০ টাকা।
১৯। জানুয়ারি ৩ তারিখের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের কোন উপাদানে প্রভাব পড়বে?
ক) সম্পদ ও দায় খ) দায় ও মালিকানা স্বত্ব
গ) সম্পদ ও মালিকানা স্বত্ব ঘ) সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব
২০। জানুয়ারি ৭ তারিখের লেনদেনের জন্য নিচের কোনটি প্রযোজ্য হবে?
ক) ডেবিট নোট খ) ক্রেডিট নোট
গ) প্রাপ্য নোট ঘ) প্রদেয় নোট
২১। পণ্য ক্রয় ও বিক্রয়ের প্রামাণ্য দলিল কোনটি?
ক) চালান খ) ক্যাশমেমো
গ) ডেবিট নোট ঘ) ক্রেডিট নোট
২২। চালান প্রস্তুত করে কে?
ক) ক্রেতা খ) বিক্রেতা
গ) ক্যাশিয়ার ঘ) ম্যানেজার
২৩। ভাউচার কত প্রকার?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫
২৪। ডেবিট ভাউচারে কতজনের স্বাক্ষর থাকে?
ক) ১ খ) ২
গ) ৩ ঘ) ৪
২৫। পণ্য বিক্রয় ও আয়ের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক) ডেবিট ভাউচার খ) ক্রেডিট ভাউচার
গ) ডেবিট নোট ঘ) ক্রেডিট নোট
উত্তর: ১. গ ২. ক ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. খ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. খ ২১. ক ২২. খ ২৩. ক ২৪. গ ২৫. খ।
কমেন্ট