কর্ম ও জীবনমুখী শিক্ষা ও সাধারণ জ্ঞান

কর্ম ও জীবনমুখী শিক্ষা ও সাধারণ জ্ঞান

images সৃজনশীল প্রশ্ন উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সাহিত্যিক জীবনে রচনা করেছেন অসংখ্য গান, কবিতা, নাটক, উপন্যাসসহ আরো কত কী। এ জন্য তাঁকে অনেক ভাবতে হয়েছে, ভাষার যথার্থ ব্যবহার করতে হয়েছে এবং জীবন্ত কথাগুলোকে গুছিয়ে লিখতে হয়েছে। এভাবেই তাঁর হাতে সৃষ্টি হয়েছে কালজয়ী সব সাহিত্যকর্ম। (ক) বাংলা কত সালে এ দেশে অনেক বড় দুর্ভিক্ষ হয়েছিল? (খ) আগ্রার তাজমহল কিভাবে নির্মিত হয়েছিল? (গ) উদ্দীপকে কোন শ্রমের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো। (ঘ) ‘সভ্যতার নির্মাণে উদ্দীপক ইঙ্গিতকৃত শ্রমটিই প্রধান ভূমিকা পালন করে’—মন্তব্যটি তুমি সমর্থন করো কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। সাধারণ জ্ঞান ১। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের নায়ক কে? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২। বাংলাদেশের স্বাধীনতা দিবস কোন তারিখে? উত্তর: ২৬ মার্চ ৩। কত তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে পতাকার ডিজাইন ঘোষণা করা হয়? উত্তর: ৩ মার্চ ১৯৭১ ৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন? উত্তর: রেসকোর্স ময়দান ৫। কবে ঢাকায় জাতীয় পরিষদের প্রথম অধিবেশনের তারিখ ঘোষণা করা হয়? উত্তর: ১৯৭১ সালের ১৩ ফেব্রুয়ারি ৬। ফেনীর পূর্ব নাম কী? উত্তর: শমসেরনগর ৭। উত্তরবঙ্গের পূর্ব নাম কী? উত্তর: বরেন্দ্রভূমি ৮। সিলেটের পূর্ব নাম কী? উত্তর: জালালাবাদ ৯। খুলনার পূর্ব নাম কী? উত্তর: জাহানাবাদ ১০। ময়নামতির পূর্ব নাম কী? উত্তর : রোহিতগিরি
বাংলাদেশ ও বিশ্বপরিচয় পূর্ববর্তী

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

হিসাববিজ্ঞান পরবর্তী

হিসাববিজ্ঞান

কমেন্ট